• ঢাকা
  • ঢাকা, রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৯ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / স্পোর্টস / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:০৬ বিকাল

‘ম্যাচ পাতানোর শঙ্কায়’ পাকিস্তানি ক্রিকেটারদের ফোন জব্দ

ছবি: প্রতিকী ছবি

ইংল্যান্ড সফরে একের পর এক বিতর্কের মধ্যে এবার নতুন ঘটনায় আলোচনায় পাকিস্তান ক্রিকেট দল। তৃতীয় ও শেষ টেস্ট শুরুর আগে দলের কয়েকজন ক্রিকেটারের মুঠোফোন নিজেদের হেফাজতে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পাকিস্তানের সম্প্রচার ও প্রযোজনা প্রতিষ্ঠান ৩৬৫ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টন টেস্ট শেষ না হওয়া পর্যন্ত ওই ফোনগুলো পিসিবির কাছেই থাকবে।

তবে কোন কোন ক্রিকেটারের ফোন জব্দ করা হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ফোনগুলো হেফাজতে নেওয়ার কারণও স্পষ্ট করেনি পিসিবি। ফলে বিষয়টি নিয়ে নানা প্রশ্ন ও আলোচনা শুরু হয়েছে।

বিশেষ করে দলের সাম্প্রতিক অস্থিরতার মধ্যে এই ঘটনা ম্যাচ পাতানো বা দুর্নীতিবিরোধী কোনো তদন্তের সঙ্গে সম্পর্কিত কি না, তা নিয়ে জল্পনা চলছে। তবে এখন পর্যন্ত কোনো পাকিস্তানি ক্রিকেটারের বিরুদ্ধে ম্যাচ পাতানো, জুয়ারিদের সঙ্গে যোগাযোগ কিংবা দুর্নীতির কোনো আনুষ্ঠানিক অভিযোগ ওঠেনি।

আন্তর্জাতিক ক্রিকেটে নির্দিষ্ট কিছু এলাকায় মুঠোফোন ব্যবহারের ক্ষেত্রে আইসিসির কঠোর বিধিনিষেধ রয়েছে। তবে টেস্ট ম্যাচ চলাকালে ক্রিকেটারদের ব্যক্তিগত ফোন বোর্ডের হেফাজতে রাখার ঘটনা বেশ ব্যতিক্রমী।

দুর্নীতিবিরোধী কোনো তদন্তের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তারা কল রেকর্ড, ইন্টারনেট তথ্য, বার্তা, হোয়াটসঅ্যাপ কথোপকথন, ছবি, ভিডিও ও অডিওসহ বিভিন্ন ইলেকট্রনিক তথ্য যাচাই করতে পারেন। প্রয়োজনে ডিভাইসের পাসওয়ার্ডও চাওয়া হতে পারে।

এরই মধ্যে পাকিস্তানের ইংল্যান্ড সফর নানা অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। প্রথম দুই টেস্টে হেরে সিরিজ খুইয়েছে দলটি। লিডসে ইনিংস ও ১০৩ রানে এবং লর্ডসে ১৯৪ রানে পরাজিত হয় পাকিস্তান।

এরপর প্রধান কোচ সরফরাজ আহমেদ, বোলিং কোচ উমর গুলসহ সাত ক্রিকেটারকে দেশে ফেরত পাঠিয়ে দলে বড় ধরনের পরিবর্তন আনা হয়। তৃতীয় টেস্টে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন মাইক হেসন।

এজবাস্টনে তৃতীয় ও শেষ টেস্ট শুরু হবে বুধবার (৯ সেপ্টেম্বর)। তার আগে ক্রিকেটারদের ফোন জব্দের ঘটনায় পাকিস্তান দলের অস্বস্তি আরও বেড়েছে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]