• ঢাকা
  • ঢাকা, বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২০ সেকেন্ড পূর্বে
আবদুল কাদির
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২৬, ০৭:১৭ বিকাল

ময়মনসিংহে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান জনস্বার্থে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা ও অভিযোগ শুনতে গণশুনানি করেছেন। বুধবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এই গণশুনানি অনুষ্ঠিত হয়।

গণশুনানিতে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা সেবাপ্রত্যাশীরা ব্যক্তিগত ও সামাজিক সমস্যা, চিকিৎসা সহায়তা, ভূমি-সংক্রান্ত জটিলতা, কর্মে অক্ষমতা ও আর্থিক অসচ্ছলতাসহ নানা বিষয়ে জেলা প্রশাসকের কাছে নিজেদের সমস্যার কথা তুলে ধরেন। এ সময় জেলা প্রশাসক মনোযোগ দিয়ে তাঁদের বক্তব্য শোনেন এবং সমস্যা অনুযায়ী প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেন। পাশাপাশি কয়েকটি বিষয়ে তাৎক্ষণিকভাবে সমাধানের উদ্যোগ গ্রহণ করেন।

গণশুনানি চলাকালে বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সেবাপ্রত্যাশীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। জেলা প্রশাসন জানিয়েছে, সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া এবং জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে জেলা প্রশাসন, ময়মনসিংহ অঙ্গীকারবদ্ধ।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]