এক যুগ পূর্তি উদযাপন উপলক্ষে ‘৯.৯ অ্যানিভার্সারি সেল’ শুরু করতে যাচ্ছে অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ। ৮ সেপ্টেম্বর রাত ৮টা থেকে শুরু হয়ে এই ক্যাম্পেইন চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। আকর্ষণীয় সেভিংস, জনপ্রিয় ব্র্যান্ডের দারুণ সব অফার এবং কেনাকাটার চমৎকার অভিজ্ঞতা নিয়ে দেশজুড়ে গ্রাহকদের জন্য সাজানো হয়েছে এবারের আয়োজন।
ক্যাম্পেইনজুড়ে থাকছে ১২% পর্যন্ত প্রি-পেমেন্ট ভাউচার, সাশ্রয়ী মূল্যে মেগা ডিল, ৮০% পর্যন্ত ফ্ল্যাশ সেল এবং ৭৫% পর্যন্ত হট ডিল। এর পাশাপাশি প্ল্যাটফর্মজুড়ে ডেলিভারি ডিসকাউন্ট এবং নির্দিষ্ট পণ্যে ফ্রি ডেলিভারির সুবিধাও থাকছে।
৯.৯ অ্যানিভার্সারি সেলের বিশেষ আকর্ষণ হিসেবে নির্দিষ্ট সময়ে থাকছে এক্সক্লুসিভ ব্র্যান্ড ডিসকাউন্ট সুবিধা নিয়ে ‘ব্র্যান্ড রাশ আওয়ার’। যার প্রথম সেশনটি শুরু হবে ৮ সেপ্টেম্বর রাত ৮টায় (চলবে ৯ সেপ্টেম্বর রাত ২টা পর্যন্ত) এবং পরবর্তী সেশন অনুষ্ঠিত হবে ১১ সেপ্টেম্বর। এছাড়া নির্ধারিত দিনে থাকছে জনপ্রিয় সব ব্র্যান্ড ইভেন্ট; যার মধ্যে রয়েছে ১০ সেপ্টেম্বর হায়ার ব্র্যান্ড ডে, ১১ সেপ্টেম্বর ইউনিলিভার ব্র্যান্ড ডে, ১২ সেপ্টেম্বর ওরাইমো ব্র্যান্ড ডে, ১৩ সেপ্টেম্বর সুপার ব্র্যান্ড ফেস্ট, ১৪ সেপ্টেম্বর আইস ব্র্যান্ড ডে, ১৬ সেপ্টেম্বর রেকিট সুপার ব্র্যান্ড ডে এবং ১৭ সেপ্টেম্বর রিয়েলমি ব্র্যান্ড ডে। বিশেষ আয়োজন হিসেবে ৯ সেপ্টেম্বর থাকছে ‘পাগলা ফ্ল্যাশ সেল’ এবং ১০ ও ১৪ সেপ্টেম্বর চলবে ‘ডাবল ডিসকাউন্ট আওয়ার’।
দৈনন্দিন কেনাকাটা সবার সাধ্যের মধ্যে রাখতে ‘দারাজ চয়েস’-এর মাধ্যমে এভরিডে লো প্রাইস (ইডিএলপি) সুবিধাকে আরও সমৃদ্ধ করেছে প্রতিষ্ঠানটি। দারাজ চয়েস থেকে কেনাকাটায় গ্রাহকরা উপভোগ করতে পারবেন ‘বাই ৩ গেট ফ্রি ডেলিভারি’ এবং ‘বাই ৫ গেট ১ ফ্রি গিফট উইথ ফ্রি ডেলিভারি’-এর মতো আকর্ষণীয় অফার, যা প্রতিদিনের প্রয়োজনীয় পণ্যে দেবে বাড়তি সঞ্চয়ের সুযোগ। এছাড়াও পেমেন্ট পার্টনারদের মাধ্যমে কেনাকাটায় পাওয়া যাবে বাড়তি সাশ্রয়ের সুযোগ।
১২ বছর পূর্তির এই মাইলফলক প্রসঙ্গে দারাজ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর বেন ই বলেন, "বাংলাদেশে এক যুগ পূর্তির এই আনন্দঘন মুহূর্তে আমরা আমাদের সকল সম্মানিত গ্রাহক, সেলার, ব্র্যান্ড পার্টনার এবং শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তাদের বিশ্বাস ও সহযোগিতাই আমাদের পথচলার মূল প্রেরণা। একসাথে আমরা কতটা পথ পাড়ি দিয়েছি, এই অ্যানিভার্সারি তারই এক সুন্দর প্রতিফলন। বাংলাদেশের ক্রমবর্ধমান ডিজিটাল কমার্স খাতে নতুন সুযোগ তৈরি, ক্রেতাদের সাশ্রয়ী সমাধান ও উন্নত সেবা প্রদানে আমরা বরাবরের মতোই প্রতিশ্রুতিবদ্ধ।"
কুশল/সাএ
সর্বশেষ খবর