নীলফামারী কিশোরগঞ্জ উপজেলায় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলার আটটি শিক্ষা প্রতিষ্ঠান এ বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। একটি গ্রæপে কিশোরগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। এতে রানার্স আপ হয়েছে বেগম খালেদা জিয়া স্কুল এন্ড কলেজ। অপর গ্রæপে চ্যাম্পিয়ন হয়েছে রণচন্ডী স্কুল এন্ড কলেজ। এ গ্রæপে রানার্স আপ হয়েছে শিশু নিকেতন স্কুল এন্ড কলেজ।
পরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মুকুল হোসেনের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক অফিসের ট্রেইনার রায়হানুল ইসলামের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কিশোরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর, দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় রংপুরের উপসহকারী পরিচালক নুর বকস্ বাবুল। আরো উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় রংপুরের উপসহকারী পরিচালক আরাফাত হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আবু হাসান শেখসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীগণ।
পরে চ্যাম্পিয়ন ও রানার্স আপ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে ক্রেষ্ট, সনদ ও মেডেল তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানসহ অন্যান্য অতিথিবৃন্দ।
বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর ছিলেন সরকারি বেগম রোবেয়া কলেজের সহযোগি অধ্যাপক লায়ন এম আজহারুল ইসলাম দুলাল, বিচারক ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার নাজরিনা ইয়াছমিন, উপজেলা সমাজসেবা অফিসার জাকির হোসেন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার হাবিবুল্লাহ ও সময় নিয়ন্ত্রক ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য কারিমা আকতার। দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় রংপুরের সহযোগিতায় ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর