নড়াইলের লোহাগড়ায় নিটু জমাদ্দার (৪০) নামে এক ভ্যানচালক নিখোঁজ হয়েছেন। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাচ্ছে না পরিবার।
গত বুধবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ৩টা থেকে ভোর সাড়ে ৪টার মধ্যে লোহাগড়া পৌর শহরের লক্ষীপাশা চৌরাস্তা এলাকা থেকে নিটু জমাদ্দার নিখোঁজ হন। এ ঘটনায় তার স্ত্রী শরিফা বেগম লোহাগড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নং- ১৩৬১।
নিখোঁজ নিটু জমাদ্দার লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রামের মো. মাছেম জমাদ্দারের ছেলে। তার উচ্চতা প্রায় ৫ ফুট ৭ ইঞ্চি, গায়ের রং ফর্সা এবং মুখমন্ডল গোলাকার।
পরিবারের সদস্যরা জানান, নিখোঁজ হওয়ার পর থেকে আত্মীয়স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে তার খোঁজ করা হয়েছে। তবে এখন পর্যন্ত খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। খোঁজাখুঁজি অব্যহত রয়েছে। এ অবস্থায় তাকে খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা করেছে পরিবার।
কোনো হৃদয়বান ব্যক্তি নিটু জমাদ্দারের সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
যোগাযোগ: ০১৯৬৭-৪৭৬১২৪ / ০১৪০৩-৪৭৬১৭৫।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর