• ঢাকা
  • ঢাকা, বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৩ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০১ দুপুর

৫ ট্যাংকারে মার্কিন হামলার জবাবে ১০ জাহাজে ইরানের হামলা 

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পাঁচটি ইরানি তেলবাহী ট্যাংকারে হামলার জবাবে হরমুজ প্রণালিতে দুটি মার্কিন জাহাজ ও আটটি তেলবাহী ট্যাংকারে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

রয়টার্সের বরাতে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত আইআরজিসির এক বিবৃতিতে এ দাবি করা হয়েছে।

আইআরজিসি বলেছে, হরমুজ প্রণালির একটি ‘নিষিদ্ধ ও অনিরাপদ’ এলাকা অতিক্রমের চেষ্টা করা মোট ১০টি জাহাজকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এর মধ্যে দুটি মার্কিন জাহাজ এবং আটটি তেলবাহী ট্যাংকার রয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্র দাবি করে, ইরানের রেভল্যুশনারি গার্ড মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করার পর প্রতিশোধ হিসেবে পাঁচটি ইরানি তেলবাহী ট্যাংকার ধ্বংস করা হয়েছে।

সর্বশেষ এই পাল্টাপাল্টি হামলার ঘটনায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ঝুঁকি আরও বেড়েছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, মঙ্গলবার মাত্র ছয়টি পণ্যবাহী জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করেছে, যা আগের ১০ দিনের দৈনিক গড় ১২টির তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।

হরমুজ প্রণালিতে উত্তেজনা বৃদ্ধির প্রভাব পড়ছে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও। সংঘাতের কারণে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় অপরিশোধিত তেলের দাম ইতোমধ্যে ব্যারেলপ্রতি ১০০ ডলারের কাছাকাছি পৌঁছেছে।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]