শাহজাহানপুর রেল ক্রসিং অংশে রেললাইনের দুই পাশে ভালভ স্থাপন এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের বিতরণ লাইন স্থানান্তর কাজের টাই-ইন এর জন্য বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর বেশ কিছু এলাকায় আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা বাসাবো, খিলগাঁও, মাদারটেক, শাহজাহানপুর, সিপাহীবাগ, তিলপাপাড়া, মালিবাগ, শান্তিবাগ, তালতলা মার্কেট ও আশপাশের এলাকায় বিদ্যমান সব শ্রেণির (আবাসিক ও বাণিজ্যিক) গ্রাহকদের গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ সময় উক্ত এলাকার আশপাশের সংলগ্ন অঞ্চলগুলোতে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। সাময়িক এ অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর