• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২১ সেকেন্ড পূর্বে
মোঃ রবিন খান
নাটোর প্রতিনিধি
প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৬, ০২:৫০ দুপুর

নাটোরে ডায়রিয়ার হঠাৎ প্রকোপ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১০৬

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

নাটোর পৌর এলাকায় হঠাৎ করেই ছড়িয়ে পড়েছে ডায়রিয়ার প্রকোপ। গত ২৪ ঘণ্টায় শহরের বিভিন্ন স্থান থেকে ডায়রিয়ার উপসর্গ নিয়ে স্থানীয় জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৬ জন রোগী। হঠাৎ রোগীর চাপ বাড়ায় চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে।

২৫০ শয্যা নাটোর জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে যেন এখন তিল ধারণের ঠাঁই নেই। হঠাৎ করেই আশঙ্কাজনকভাবে বেড়েছে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। গতকাল বুধবার থেকে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টা পর্যন্ত ভর্তি হয়েছেন ১০৬ জন। চিকিৎসাধীন রোগীদের মধ্যে ৫৯ জন পুরুষ এবং ৪৭ জন নারী।

রোগী এবং স্বজনরা বলেন, গতকাল থেকে হঠাৎ পেট খারাপ ও বমি শুরু হয়। শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নিয়ে আসি। এখানে এনে দেখি শহরের আরও অনেকেই একই সমস্যায় ভর্তি হয়েছে।

আক্রান্তদের বড় অংশই নাটোর পৌরসভার কানাইখালী, কান্দিভিটা, চকরামপুর, পটুয়াপাড়া, রামাইগাছি ও বড় হরিশপুর এলাকার বাসিন্দা। ঋতু পরিবর্তনজনিত আবহাওয়া এবং অনিরাপদ পানীয় জলের ব্যবহারের কারণে সংক্রমণটি দ্রুত ছড়িয়েছে বলে ধারণা চিকিৎসকদের। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে স্যালাইনের প্রয়োজনীয় মজুদ ও পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

নাটোরের সিভিল সার্জন ডা. মশিউর রহমান বলেন, হঠাৎ করে রোগীর চাপ কিছুটা বেড়েছে। আমরা ইতোমধ্যে প্রয়োজনীয় ডায়রিয়া স্যালাইন ও ওষুধপত্রের ব্যবস্থা করেছি। ঋতু পরিবর্তন এবং অনিরাপদ পানির কারণে এই সমস্যা হতে পারে। আমরা সবাইকে পানি ফুটিয়ে পান করার পরামর্শ দিচ্ছি।

আপাতত রোগীদের চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি নাগরিকদের বিশুদ্ধ পানি পান করা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন চিকিৎসকেরা।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]