শেরপুরের ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট বিক্রি ও রাখার দায়ে সদর বাজারের ব্যবসায়ী নওশেদ আলীকে ১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া এসব বিক্রির জন্য দোকানে রাখা নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ করা হয় ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রানী ভৌমিক ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন, শেরপুর পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস, পুলিশ সদস্য, ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পরিবেশ রক্ষার স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর