• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২৬, ০২:২৯ দুপুর

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ছবি: সংগৃহীত

শেখ হাসিনার শাসনামলে ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার। এসব চুক্তির বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর সংসদ ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

নুরুল ইসলাম মনি বলেন, বিভিন্ন অনৈতিক চুক্তি থেকে বেরিয়ে আসছে বর্তমান সরকার। বিএনপি সরকারের মূলনীতি হচ্ছে—সবার আগে বাংলাদেশ।

তিনি অভিযোগ করেন, দেশের স্বার্থবিরোধী বেশ কিছু চুক্তি আগের সরকার করে গেছে। এসব চুক্তি থেকে বেরিয়ে এসে জাতীয় স্বার্থ রক্ষার চেষ্টা করা হচ্ছে।

চিফ হুইপ বলেন, চট্টগ্রাম বন্দরে বাংলাদেশ ও কোনো বন্ধুদেশের দুটি জাহাজ একই সময়ে এলে বন্ধুদেশের জাহাজ আগে খালাসের মতো ব্যবস্থাও করা হয়েছিল। দেশের স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক এমন বিষয়গুলো পর্যালোচনা করা হচ্ছে।

তিনি বলেন, ‘আমাদের দেশের স্বার্থ রক্ষার পরেই বন্ধুত্ব বজায় রাখা হবে।’ বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে এবং স্বাবলম্বী করতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে বলেও জানান তিনি।

এদিকে ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত আমন্ত্রণ না জানানোয় ক্ষোভ প্রকাশ করেন নুরুল ইসলাম মনি। তিনি বলেন, স্বাধীন দেশের প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ না জানানো দুঃখজনক।

সংবাদ সম্মেলনে চিফ হুইপ আরও জানান, শেখ হাসিনা সরকারের রেখে যাওয়া ২০৫ কোটি ডলারের ঋণ বর্তমান সরকার পরিশোধ করেছে। দেশে বর্তমানে ১৬ লাখ টন সার মজুদ রয়েছে বলেও দাবি করেন তিনি।

বিদ্যুৎ ও গ্যাস সংকট সমাধানে সরকারের সদিচ্ছার কোনো ঘাটতি নেই বলেও উল্লেখ করেন নুরুল ইসলাম মনি।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]