• ঢাকা
  • ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১ মিনিট পূর্বে
মোঃ মনিরুজ্জামান
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪৬ রাত

কুড়িগ্রামে কৃষি কর্মকর্তার ওপর হামলা: মামলা, গ্রেপ্তার ২

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে খোলা বাজারে সার বিক্রির দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনায় হট্রগোলের সময় উপজেলা কৃষি কর্মকর্তার ওপর হামলার ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। গত ৭ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের শহীদ মোড় এলাকার বিএডিসি সার ডিলার আমজাদ হোসেনের মেসার্স আফি সার ঘরে সার বিতরণ কালে এই ঘটনা ঘটে। ওই দিন রাতেই এ ঘটনায় ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৫০-৬০ জনকে আসামি করে উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল জব্বার বাদি হয়ে ভূরুঙ্গামারী থানায় একটি মামলা দায়ের করেন। সরকারি কাজে বাধা এবং কৃষি অফিসারের ওপর হামলার অভিযোগে মামলা হয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি আজিম উদ্দিন। এর মধ্যে এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন গনাইয়েরকুটি গ্রামের আল আমিন মোল্লা ও সুরুজ মিয়া। মামলায় অজ্ঞাতপরিচয় আসামি থাকায় গ্রেপ্তার ও হয়রানির আতঙ্কে আছেন সাধারণ কৃষকেরা।

স্থানীয় কৃষক রমজান আলী জানান ‘ঘটনার সময় আমি ছিলাম। কৃষি অফিসার আর বিএসকে ( ব্লক সুপার ভাইজার) আমি সহযোগিতা করেছি। তাদের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেছি। সেদিন যারা দোষ করছে তাদের ধরলে ধরুক। কিন্তু অজ্ঞাত নামা আসামি থাকায় গ্রামের সবাই এখন ভয়ে আছে। পুলিশ কখন কাকে ধরে নিয়ে যায়।

গুনাইয়েরকুটি গ্রামের একাধিক কৃষকের ভাষ‍্য, ‘ দুই জনকে গ্রেফতার করেছে। প্রতি রাতে গ্রামে পুলিশ আসতেছে। আমরা সারা দিন মাঠে কাজ করি আর রাতে বাড়িতে একটু শান্তিতে ঘুমাতে পারতেছি না। পুরো গ্রাম পুরুষ শূন‍্য তাই আতঙ্কে আছি। তাদের দাবি যারা অপরাধী তাদেরকে ধরুক। সাধারণ কৃষক যেন হয়রানির শিকার না হয়।

উপজেলা কৃষি অফিসার আব্দুল জব্বারের মামলার বাদী হওয়ার বিষয়টি স্বীকার করলেও এবিষয়ে বিস্তারিত কথা বলতে অস্বীকৃতি জানান তিনি ।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানালেন, ঘটনার ভিডিও ফুটেজ সংরক্ষিত আছে। সেই ফুটেজ বিশ্লেষণ করে প্রকৃত দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে। নিরপরাধ কাউকে গ্রেপ্তার করা হবে না। সাধারণ কৃষকদের আতঙ্কিত হওয়ারও কোনো কারণ নেই।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]