অবিলম্বে টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে মাওলানা সাদ অনুসারীদের আগামী বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে দেশের সব মসজিদে বাধাহীনভাবে দাওয়াত ও তাবলীগের কাজ করতে পারে—এ লক্ষ্যে সরকারি আদেশ জারির আহ্বান জানিয়েছেন মারকাজ অনুসারীরা।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ৬ দফা দাবি তুলে ধরেন তারা।
সংবাদ সম্মেলনে মাওলানা সাদকে বাংলাদেশে আসতে বাধা দেওয়ার সমালোচনা করেন মারকাজ অনুসারীরা। তারা বলেন, মাওলানা সাদ কোরআন-সুন্নাহবিরোধী কোনো মন্তব্য করেননি। এ বিষয়ে সমালোচকদের চ্যালেঞ্জ জানাতেও তারা প্রস্তুত বলে জানান।
টঙ্গীর ইজতেমা মাঠের মালিকানা সরকারের উল্লেখ করে জোবায়েরপন্থিদের কাউকে মাঠ ব্যবহার করতে দেওয়া হবে না—এমন বক্তব্যেরও সমালোচনা করেন তারা।
এ ছাড়া অপপ্রচার ও মিথ্যাচার রটনাকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান মারকাজ অনুসারীরা।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর