রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের মহেন্দ্রপুর খেয়াঘাটে সোমবার (১৪ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে ৩ দিনব্যাপী ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও মেলা।
আগামী ১৫ ও ১৬ সেপ্টেম্বর (মঙ্গলবার ও বুধবার) পর্যন্ত এই আয়োজন চলবে।
স্থানীয় লোকজ সংস্কৃতি তুলে ধরা এবং বিনোদনের লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) শুভ উদ্বোধনের মাধ্যমে অনুষ্ঠানটির যাত্রা শুরু হয় এবং আগামী ১৬ সেপ্টেম্বর, বুধবার চূড়ান্ত ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানিয়েছেন, ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ প্রতিযোগিতায় ১ম ও ২য় বিজয়ী দলের জন্য রাখা হয়েছে মোটরসাইকেল এবং ৩য় বিজয়ী দলের জন্য পুরস্কার হিসেবে রয়েছে ফ্রিজ।
বর্ণাঢ্য এই আয়োজনের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ লুৎফর রহমান খান।
এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট রকিবুল হাসান রুমা, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আইনুল হাবীব, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতো, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, রতনদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মতিন মিয়া, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ জামাল খাঁনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই নৌকা বাইচ ও মেলা দেখতে স্থানীয় ও আশপাশের এলাকার নানা বয়সের মানুষের সমাগম ঘটেছে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর