• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৭ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:১৬ সকাল

ইসলামী বিশ্ব গুরুতর চ্যালেঞ্জের মুখে, মক্কা প্রতিরক্ষা চুক্তি নতুন বার্তা দিচ্ছে: এরদোয়ান

ছবি: সংগৃহীত

ইসলামী বিশ্ব বর্তমানে গুরুতর চ্যালেঞ্জের মুখে রয়েছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেছেন, সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি ইসলামী বিশ্বকে একটি বার্তা দেয়ার উদ্যোগ। তিনি বলেছেন, গত মাসে স্বাক্ষরিত এই চুক্তিকে ঘিরে ‘ইতিবাচক অগ্রগতি’ হচ্ছে এবং এ উদ্যোগে তারা সফল হবেন।

বার্তাসংস্থা আনাদোলু বলছে, তুরস্কের উত্তরাঞ্চলীয় প্রদেশ সামসুনে তরুণদের সঙ্গে এক বিশেষ অনুষ্ঠানে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এসব কথা বলেন। গত মাসে স্বাক্ষরিত এই চুক্তির বিষয়ে তিনি বলেন, এটি ‘ইতিবাচক অগ্রগতির’ পথ তৈরি করছে।

এরদোয়ান বলেন, ‘সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক একত্র হয়েছে এবং একটি পদক্ষেপ নিয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে আমরা ইসলামী বিশ্বকে একটি বার্তা দিতে চাই। ইতিবাচক অগ্রগতি হচ্ছে এবং আমরা এতে সফল হব।’

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যকে ইঙ্গিত করে দীর্ঘদিন ধরে এরদোয়ান বলে আসছেন, ‘বিশ্ব এই পাঁচটি দেশের চেয়েও বড়’। এই বক্তব্যের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন। নিরাপত্তা পরিষদকে তিনি দীর্ঘদিন ধরেই প্রতিনিধিত্বহীন ও অন্যায্য বলে সমালোচনা করে আসছেন।

এসময় আন্তর্জাতিক ব্যবস্থায় সংস্কারের দাবিও আবারও তুলে ধরেন এরদোয়ান। তিনি বলেন, ‘আরও ন্যায়সংগত বিশ্বের’ পক্ষে তুরস্ক তার অবস্থান অব্যাহত রাখবে।

হরমুজ প্রণালি ও উপসাগরের অন্যান্য অঞ্চলের পরিস্থিতির কথা উল্লেখ করে এরদোয়ান বলেন, ইসলামী বিশ্ব গুরুতর চ্যালেঞ্জের মুখে রয়েছে। তিনি বলেন, ‘হরমুজ প্রণালিতে কী ঘটছে, আমরা তা নজর রাখছি। শুধু হরমুজ প্রণালির ঘটনাই নয়, উপসাগরের অনেক এলাকায় গুরুতর সংকট রয়েছে।’

এরদোয়ান বলেন, ‘তুরস্ক মনে করে, ইসলামী বিশ্বের সামনে থাকা সমস্যাগুলো যত দ্রুত সম্ভব কাটিয়ে ওঠা উচিত। এসব সমস্যা মোকাবিলায় তুরস্ক এই অঞ্চলের পাশে ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে।’

তিনি আরও বলেন, ‘আমরা বিষয়টিকে হালকাভাবে নিতে পারি না, কারণ তুরস্কের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি’। তুরস্কের প্রেসিডেন্ট আরও বলেন, আশপাশের অঞ্চলে চলমান সংঘাত ও সংকট থেকে দেশকে নিরাপদ রাখতে আঙ্কারা সক্ষম হয়েছে।

এরদোয়ান বলেন, ‘আমাদের অঞ্চল যখন সংকট, যুদ্ধ ও সংঘাতের কঠিন সময় পার করছে, তখন আমরা আমাদের দেশকে এসব বিপদ থেকে দূরে রাখতে পেরেছি।’

পুরো অঞ্চলজুড়ে অস্থিতিশীলতা থাকা সত্ত্বেও তুরস্ক বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে বলেও জানান তিনি।

এদিকে এ বছরের জুলাইয়ে আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনের প্রসঙ্গ টেনে এরদোয়ান বলেন, তুরস্কের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিরক্ষা প্রতিষ্ঠান মেকানিক্যাল অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রি করপোরেশনের (এমকেই) তৈরি অস্ত্র সফররত নেতাদের উপহার দেয়া হয়েছিল।

তিনি বলেন, ‘আমরা তাদের তুরস্কের নিজস্ব পণ্য উপহার দিতে চেয়েছিলাম’। এসব উপহার পেয়ে নেতারা সন্তুষ্ট হয়েছেন বলেও জানান তিনি। এরদোয়ান আরও বলেন, ভূমধ্যসাগরীয় পর্যটন শহর আনতালিয়ায় অনুষ্ঠেয় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১ আয়োজনের প্রস্তুতি চলছে।


তিনি বলেন, ‘ইনশা আল্লাহ, আমরা আনতালিয়ায় কপ-৩১ আয়োজন করব। প্রস্তুতি চলছে’। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ও জাতিসংঘের সঙ্গে কাজ করে তুরস্ক সম্মেলনের প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি।
তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের নেতৃত্বে পরিচালিত ‘জিরো ওয়েস্ট’ উদ্যোগও পরিবেশবান্ধব পদক্ষেপ হিসেবে জাতিসংঘ ব্যবস্থায় উল্লেখযোগ্য স্বীকৃতি পেয়েছে বলে জানান এরদোয়ান।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]