• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১৭ সেকেন্ড পূর্বে
জি এম মাসুম বিল্লাহ
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ০২:২৯ দুপুর

সানাই বাজার আগেই বাজলো অ্যাম্বুলেন্সের সাইরেন, সড়ক কেড়ে নিল শুভঙ্করের জীবন প্রদীপ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

সাতক্ষীরার শ্যামনগরে বিআরটিসি'র চাকায় পিষ্ট হয়ে শুভঙ্কর শুভ (৩০)নামের এক মটরসাইকেল চালক নিহত হয়েছে। মঙ্গলবার (১৫ই সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের লস্কর পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

নিহত শুভঙ্কর শুভ খুলনার কয়রা উপজেলার মহেশ্বরিপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য দুর্গাপদ মন্ডলের ছেলে। প্রত্যক্ষদর্শী আনারুল ইসলাম বলেন, বংশিপুর থেকে ছেড়ে আসা বিআরটিসির একটি বাস (ঢাকা মেট্রো-ব-১১-২০১১) খুলনার উদ্দেশে যাচ্ছিলো। একই দিক থেকে আসছিলেন দূর্ঘটনায় নিহত শুভঙ্কর। দুটি গাড়ীর গতিসীমা স্বাভাবিক ছিল।

শুভঙ্কর বিআরটিসিকে ওভার ট্রেকিং করার সময় সম্ভবত গাড়ির সামনের চাকা নির্মাণাধীন রাস্তার "খ"এর উপর উঠে গেলে তিনি বাম পাশে পাড়ে যান। মূহুর্তের মধ্যে বাসের চাকায় পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।

নিহতের মামাতো ভাই বলেন, মুন্সিগঞ্জ ইউনিয়নের মথুরাপুর গ্রামের ঔষধ ব্যবসায়ী নিত্যানন্দের মেয়ে সাথে বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু নিহত শুভঙ্করের ঠাকুর মা হঠাৎ মারা যাওয়াতে ধর্মীয় রীতি অনুযায়ী দিনটি নির্ধারণ করা সম্ভব হয়নি।

তবে উভয় পক্ষের কথাবার্তার সহ সব কিছু স্বাভাবিক ছিল। এমনকি মেয়ের সাথে দেখা করে ফিরে যাওয়ার সময় এই দূর্ঘটনা ঘটে।

মেয়ে বাবা নিত্যানন্দ বলেন, উভয় পক্ষের দেখাদেখি হয়েছে বিয়ের কথাবার্তা চলছিল। এমন আকস্মিক মৃত্যুতে উভয় পরিবারে শোকের ছায়া থেকে এসেছে। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফিউল ইসলাম পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]