• ঢাকা
  • ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৪২ সেকেন্ড পূর্বে
মো: মিজানুর রহমান
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৬, ০৫:৫৬ বিকাল

ঝিনাইদহে সংঘর্ষের ঘটনায় ২৬ জনের নামে মামলা, প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ঝিনাইদহ শহরের হামদহ শেখপাড়া এলাকায় সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় জামায়াত, ছাত্রশিবির ও বিএনপির নেতাকর্মীদের আসামি করার প্রতিবাদ জানিয়েছে জেলা জামায়াত। মামলায় রাজনৈতিক প্রতিহিংসার কারণে নেতাকর্মীদের আওয়ামী লীগ কর্মী হিসেবে চিহ্নিত করে আসামি করা হয়েছে বলে অভিযোগ করেছে দলটি। একই সঙ্গে অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।

রোববার দুপুরে শহরের হামদহ বাইপাস এলাকায় জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ ও দাবি তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জামায়াতের শহর শাখার আমির অ্যাডভোকেট ইসমাইল হোসেন অভিযোগ করেন, হামদহ শেখপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে ছাত্রদল সভাপতি মোবারক হোসেনের মাদক ব্যবসার কার্যক্রম চলছে। স্থানীয়রা এতে বাধা দেওয়াকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়।

এরই ধারাবাহিকতায় গত ২৭ নভেম্বর মোবারক হোসেন ইমনের নেতৃত্বে ৩৫ থেকে ৩৬ জন বহিরাগত শেখপাড়া ফুটবল মাঠে হামলা চালায় বলে তিনি দাবি করেন। এ সময় আত্মরক্ষার্থে স্থানীয়রা প্রতিরোধ গড়ে তুললে কয়েকজন আহত হন।

তিনি আরও অভিযোগ করেন, ওই ঘটনাকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে জামায়াত, ছাত্রশিবির ও বিএনপির ২৬ জন নেতাকর্মীকে আওয়ামী লীগ কর্মী হিসেবে পরিচয় দিয়ে মামলায় আসামি করা হয়েছে। সংবাদ সম্মেলন থেকে অবিলম্বে তাঁদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

এ সময় জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল আলিম, সেক্রেটারি আব্দুল হাই, যুব বিভাগের নেতা আসাদুজ্জামান, রাজু আহমেদ,সেলিমসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৭ নভেম্বর হামদহ শেখপাড়া ফুটবল মাঠে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছাত্রদল নেতা ইমামুল, হাদু ও সাকিবসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। এ ঘটনায় জেলা ছাত্রদলের পক্ষ থেকে দাবি করা হয়, আওয়ামী লীগের নেতাকর্মী ও মাদক ব্যবসায়ীরা এ ঘটনার পেছনে জড়িত। পরে আহত ইমামুলের স্ত্রী বাদী হয়ে ২৮ নভেম্বর ঝিনাইদহ সদর থানায় ২৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ এ মামলায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]