জামালপুরের সরিষাবাড়ীতে ডেঙ্গু ও ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এতে হাসপাতালের শয্যা সঙ্কটে রোগীদের মেঝেতে চিকিৎসা সেবা নিতে হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এ তথ্য জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় গত আগস্ট মাসে ২৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নেন। চলতি সেপ্টেম্বর মাসে আরও ২১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে দুজনকে চিকিৎসা শেষে ছাড়পত্র দেওয়া হয়েছে এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনজন।
অন্যদিকে, গত আগস্ট মাসে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৫০ জন রোগী চিকিৎসা নেন। চলতি সেপ্টেম্বর মাসে আরও ৫২ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। শয্যা সঙ্কটের কারণে ডেঙ্গু আক্রান্ত রোগীদের সাধারণ রোগীদের সঙ্গেই চিকিৎসা দেওয়া হচ্ছে বলে স্বজনরা জানিয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসকরা জানান, ডায়রিয়ায় আক্রান্ত রোগীরা প্রতিনিয়ত হাসপাতালে আসছেন এবং চিকিৎসা নিচ্ছেন।
এ বিষয়ে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবাশীষ রাজবংশী বলেন, এলাকায় ডেঙ্গু ও ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর