• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৫১ বিকাল

৭ জনের ফাঁসির রায়ের পর ককটেল, ‘বড় বিষয় নয়’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাতজনের ফাঁসির রায় ঘোষণার প্রতিক্রিয়ায় হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ঘটনাটি বড় কোনো বিষয় নয়। সিসিটিভি ফুটেজ দেখে ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘হাইকোর্টের সামনে হয়তো দুজন আওয়ামী দুষ্কৃতকারী ককটেল ছুড়েছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে আমরা অলরেডি আইডেন্টিফাইড (শনাক্ত) করেছি তারা কারা।’

ককটেল বিস্ফোরণের বিষয়ে তিনি বলেন, ‘এ ফ্যাসিবাদী দোসরদের বিরুদ্ধে আদালত যে রায় ঘোষণা করেছেন, তার প্রতিক্রিয়ার অংশ হিসেবে হয়তো একটা ককটেল ছোড়া হয়েছে। এটা আমরা ফাইন্ড আউট করব।’

তিনি আরও বলেন, ‘সাতজনের ফাঁসির রায়ের প্রতিক্রিয়া হিসেবে একটা ককটেল বিস্ফোরণ করেছে—এ তো। এটা বড় কোনো বিষয় না।’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, ট্রাইব্যুনাল যে রায় দিয়েছেন, তা আদালতের সুবিচার। ভুক্তভোগী ও দেশবাসী আদালতের কাছে সুবিচার পেয়েছেন বলে তারা মনে করেন।

তিনি বলেন, আদালতের রায়ের বিষয়ে সরকারের কোনো মন্তব্য নেই। আদালত স্বাধীন এবং বিচারিক প্রক্রিয়া শেষে আদালত মনে করেছেন বলেই এ রায় দিয়েছেন।

এর আগে আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ড প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ মাঝেমধ্যে অপতৎপরতা চালায়। এর অংশ হিসেবে অল্পসংখ্যক লোক নিয়ে ফজরের পর মিছিল করে ভিডিও ধারণ করা হয়। তবে গুলশানে জুমার নামাজ পড়ার কথা বলে বেলা ১১টার দিকে কিছু লোক জড়ো হয়ে মিছিল করেছে। পরে এ ঘটনায় ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, এ বিষয়ে গোয়েন্দা তথ্য ছিল। তবে নামাজ পড়তে এসে তারা এমন কর্মকাণ্ড করতে পারে—পুলিশ তা এতটা ধারণা করতে পারেনি। এটিকে পুলিশের ব্যর্থতা বলার সুযোগ নেই। পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]