যাদুকাটা নদীতে বালু লোড করায় ১ জনকে ৬ মাসের কারাদণ্ড,দুই জেলেকে জড়িমানা সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে পৃথক দুটি অভিযানে নৌকায় ভাল্কহেড নৌকায় বালু লোড করায় অপরাধে ১ জনকে ৬ মাসের কারাদণ্ড ও দুই জেলেকে জড়িমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত যাদুকাটা নদীতে উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরুখ আলম শান্তনু মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে। এতে তাহিরপুর থানার পুলিশ সদস্যবৃন্দ সহায়তা প্রদান করেন।
জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযানকালে নদীতে বালু উত্তোলন ও পরিবহন কার্যক্রম পরিলক্ষিত হয়নি। তবে সোহালা এলাকায় তীরে স্টক করে রাখা বালু বাল্কহেডে বালু লোড করার সময় ও বৈধ কাগজপত্র দেখাতে না পারায় হাতেনাতে ১ ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন -২০১০ অনুসারে ১৮০ দিন (৬মাস) বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই অভিযানে নদীতে অবৈধ কোনাজাল ব্যবহার করে জাদুকাটা নদীতে মৎস্য শিকারের অপরাধে ধৃত ২ ব্যক্তির নিকট হতে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন মোতাবেক ১০হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
উপজেলার সহকারী কমিশনার ভূমি শাহরুখ আলম শান্তনু জানান,উপজেলা প্রশাসনের এধরণের অভিযান অব্যাহত থাকবে। কোনো অনিয়মকে ছাড় দেয়া হবে না।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর