• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২১ সেকেন্ড পূর্বে
মোঃ আসাদুজ্জামান
বরগুনা প্রতিনিধি
প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:২১ রাত

অন্যের এনআইডি ও ট্রেড লাইসেন্স ব্যবহার করে অনলাইন জুয়া: বরগুনায় গ্রেপ্তার ৬

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বরগুনার পাথরঘাটায় অন্যের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ট্রেড লাইসেন্স ব্যবহার করে অনলাইন জুয়ার মাধ্যমে প্রায় ৯৫ লাখ টাকা লেনদেনের অভিযোগে সংঘবদ্ধ চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাথরঘাটার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান জানান, চক্রটি একজনের জাতীয় পরিচয়পত্র দিয়ে সিম নিবন্ধন এবং অন্যজনের ট্রেড লাইসেন্স ব্যবহার করে মোবাইল ব্যাংকিং (নগদ) অ্যাকাউন্ট খুলে দীর্ঘদিন ধরে অনলাইন জুয়া ও প্রতারণা চালিয়ে আসছিল। তারা পাথরঘাটার ‘সোহেল স্টোর’ নামের একটি প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স ব্যবহার করে নগদ অ্যাকাউন্ট খুলে ৯৪ লাখ ৬৬ হাজার ১২৬ টাকা লেনদেন করেছে।

তদন্তে জানা যায়, এই প্রক্রিয়ায় ব্যবহৃত সিমটি বিভিন্ন হাত ঘুরে অনলাইনে প্রতারণা ও জুয়ার কাজে ব্যবহৃত হচ্ছিল। তথ্যপ্রযুক্তির সহায়তায় দেখা গেছে, একটি নির্দিষ্ট আইএমইআই (IMEI) নম্বরে গত আগস্ট ও সেপ্টেম্বর মাসে মোট ৯৪টি সিম ব্যবহার করা হয়েছে। এই চক্রের মূল হোতা মারুফ চৌধুরী নামের এক অনলাইন জুয়াড়ি ও প্রতারক।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন-২০২৬-এর ১৬/২৬ এবং দণ্ডবিধির ৪২০/৪০৬/১০৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে। আসামিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের পাশাপাশি চক্রের অন্যান্য সহযোগী ও মূল হোতাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]