• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৮ সেকেন্ড পূর্বে
শাহীন মাহমুদ রাসেল
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৯ রাত

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন গ্রেপ্তার

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কক্সবাজার শহর ও আশপাশের ইউনিয়ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ও অপরাধে জড়িত মোট ২১ জনকে গ্রেপ্তার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। গত ২৪ ঘণ্টায় পরিচালিত এ অভিযানে একজন চোর-ছিনতাইকারী, ১৬ জন মাদক সেবনকারী, দুজন ওয়ারেন্টভুক্ত আসামি, একজন ধর্তব্য অপরাধে এবং নিয়মিত মামলার একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, শহর ও ইউনিয়ন এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ এবং ছিনতাইকারীদের গ্রেপ্তারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন এলাকা থেকে এসব আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার চোর-ছিনতাইকারী হলেন- মনজুর আলম (৩১)। তিনি কক্সবাজার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নতুন বাহারছড়া এলাকার মৃত মনির আহাম্মদের ছেলে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে টেকনাফ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা, কক্সবাজার সদর থানায় আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে দুটি মামলা এবং দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় আরও দুটি মামলা রয়েছে।

পুলিশের তথ্যমতে, মনজুর আলমের বিরুদ্ধে করা মামলাগুলোর মধ্যে ২০২৩ সালের ৩ জুন, ২০২৪ সালের ২০ মে, ২০২৫ সালের ২০ ফেব্রুয়ারি, ২০২৬ সালের ৫ মে এবং ১১ সেপ্টেম্বরের মামলা রয়েছে।

মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার ১৬ জন হলেন- মোহাম্মদ আবির (২৯), মেহেদী হাসান অন্তর (২০), উসিম্রা রাখাইন (৫০), মো. সৈয়দ আলম (২৯), সাগর (১৯), মোহাম্মদ ওসামান (৩৮), মোহাম্মদ আদনান (১৯), আব্দুল খালেক (৩৫), মো. রাফি (১৯), ওয়াহিদ (১৯), মো. রমজান (২১), সাজ্জাদ হোসেন (১৯), ওমর ফারুক (২০), মো. দিদার (৪৫), শাহাদাত কিবরিয়া (১৯) ও তাফহীম রহমান (১৯)।

তাদের মধ্যে কক্সবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দার পাশাপাশি মহেশখালী, সাতকানিয়া ও কিশোরগঞ্জের বাসিন্দাও রয়েছেন।

ওয়ারেন্টভুক্ত হিসেবে গ্রেপ্তার করা হয়েছে জামাল হোছাইন ও মনজুর আলমকে। জামাল হোছাইন কক্সবাজার পৌরসভার বাহারছড়া এলাকার দিল মহল রোডের বাসিন্দা। অপরজন মনজুর আলম, যিনি চোর/ছিনতাইকারী হিসেবে গ্রেপ্তার হওয়া আসামি। এ ছাড়া ধর্তব্য অপরাধে বদিউল আলম ওরফে সাদেক (৫২) এবং নিয়মিত মামলায় মো. মানিক (২৬) নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বদিউল আলম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের টেকপাড়া খালপাড় এলাকার বাসিন্দা। মো. মানিক উত্তর নুনিয়ারছড়া এলাকার বাসিন্দা।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, কক্সবাজার শহর ও আশপাশের এলাকায় চুরি, ছিনতাই, মাদক সেবনসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধ ও মামলায় মোট ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, অপরাধ করে কেউ যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে বিষয়ে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে। বিশেষ করে ছিনতাইকারী, মাদকসেবী ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে অভিযান আরও জোরদার করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট, বাজার, আবাসিক এলাকা ও অপরাধপ্রবণ স্থানগুলোতে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।

ওসি আরও বলেন, কক্সবাজারে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে। অপরাধীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। কেউ অপরাধে জড়িত থাকলে তাকে আইনের আওতায় আনা হবে। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হচ্ছে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]