• ঢাকা
  • ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৮ মিনিট পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৬, ০২:৫১ দুপুর

বিশ্ব ডায়াবেটিস দিবসে আলোক হেলথকেয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প

ছবি: সংগৃহীত

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ডায়াবেটিস প্রতিরোধ, প্রাথমিক শনাক্তকরণ, আধুনিক চিকিৎসা ও কার্যকর ব্যবস্থাপনা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং চিকিৎসাবিষয়ক জ্ঞান বিনিময়ের লক্ষ্যে আলোক হেলথকেয়ার অ্যান্ড হাসপাতালের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত আলোক হেলথকেয়ারের কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে একটি জনসচেতনতামূলক অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় রাস্তার পাশে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ডায়াবেটিসের ঝুঁকি, প্রতিরোধ, প্রাথমিক শনাক্তকরণ ও স্বাস্থ্যসম্মত জীবনযাপন সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা হয়।

দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার, ব্লক-এ, সেকশন-৬, মিরপুরে একটি বৈজ্ঞানিক সেমিনার (CME) অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অধ্যাপক ডা. এ কে এম মুসা (মেডিসিন, বক্ষব্যাধি, ডায়াবেটিস ও রিউমাটোলজি বিশেষজ্ঞ) এবং ডা. মাহমুদুল হোসেন (ডায়াবেটিস, থাইরয়েড ও এন্ডোক্রাইন বিশেষজ্ঞ)।

সেমিনারে আলোক হেলথকেয়ারের বিশেষজ্ঞ চিকিৎসকগণ ডায়াবেটিস প্রতিরোধ, প্রাথমিক শনাক্তকরণ, আধুনিক চিকিৎসাপদ্ধতি ও দীর্ঘমেয়াদি জটিলতা প্রতিরোধ বিষয়ে বৈজ্ঞানিক উপস্থাপন প্রদান করেন।

সেমিনারে সভাপতিত্ব করেন আলোক হেলথকেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. লোকমান হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. শেখ সালাহউদ্দীন, পরিচালক (হাসপাতাল); ডা. মোহাম্মদ মুনীর মোশাররফ খান, উপপরিচালক (প্রশাসন); প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার, বিভাগীয় প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। পাশাপাশি বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক, সাংবাদিক, রিপোর্টার্স, গণমাধ্যমকর্মী ও সাধারণ রোগীরা অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

এছাড়া সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত আলোক হেলথকেয়ারের প্রধান শাখা, মিরপুর-১০ এবং আলোক জেনারাল হাসপাতাল, মিরপুর-৬ প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়। এতে সাধারণ রোগী, গণমাধ্যমকর্মীরা বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, পরীক্ষাসহ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পান। পাশাপাশি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অন্যান্য প্রয়োজনীয় পরীক্ষায় ৫০ শতাংশ পর্যন্ত বিশেষ মূল্যছাড় এবং বিনামূল্যে ওষুধ প্রদানের ব্যবস্থা ছিল।

আলোক হেলথকেয়ার অ্যান্ড হাসপাতাল কর্তৃপক্ষ মনে করে, ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সময়মতো রোগ শনাক্তকরণ এবং যথাযথ চিকিৎসা গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের বৈজ্ঞানিক ও জনসচেতনতামূলক উদ্যোগের মাধ্যমে জনস্বাস্থ্য উন্নয়নে প্রতিষ্ঠানটি তার অঙ্গীকার অব্যাহত রাখতে চায়।

স্বাধীন/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]