ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৭৬তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ শুভেচ্ছা জানানো হয়।
শুভেচ্ছাবার্তায় তারেক রহমান লিখেছেন, "প্রধানমন্ত্রী Narendra Modi এর জন্মদিনের শুভেচ্ছা। আপনার দিনটি অনেক সুখে কাটুক এই শুভেচ্ছা। ভারতের জনগণের প্রতি আপনার নিষ্ঠাবান সেবা সবসময় সুস্বাস্থ্য এবং উচ্চ চেতনা সহ থাকুক।"

নরেন্দ্র মোদি ১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর গুজরাটের ভাদনগরে জন্মগ্রহণ করেন। বৃহস্পতিবার তাঁর ৭৬তম জন্মদিন পালিত হচ্ছে। ভারতের বিভিন্ন রাজনৈতিক নেতা ও বিশ্বের বিভিন্ন দেশের নেতারাও এদিন তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
মোদি ২০০১ সালে গুজরাটের মুখ্যমন্ত্রী হন। ২০১৪ সালে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন এবং ২০১৯ ও ২০২৪ সালের নির্বাচনের পরও প্রধানমন্ত্রীর দায়িত্বে বহাল রয়েছেন।
সাজু/নিএ
সর্বশেষ খবর