জামালপুরের সরিষাবাড়ীতে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ আবু বক্কর ওরফে শাহ্ আলম নামে এক ইউনিয়ন যুবদল নেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত আবু বক্কর উপজেলার ভাটারা ইউনিয়নের উত্তর ভাটারা গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে এবং ভাটারা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর রহমান তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে এসআই আতিকুর রহমানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল ভাটারা পূর্বপাড়ায় অভিযান চালায়। এ সময় আবু বক্করের বাড়ি থেকে তাকে ২০ পিস ইয়াবাসহ আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
ভাটারা ইউনিয়ন যুবদলের সভাপতি বিষয়টি নিশ্চিত করে জানান, আবু বক্কর ভাটারা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর