• ঢাকা
  • ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১২ সেকেন্ড পূর্বে
কামরুজ্জামান রনি
স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৬, ০৪:২৪ দুপুর

চট্টগ্রাম রেঞ্জে গত ২৪ ঘন্টায় গ্রেপ্তার ১০৭৫ জন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

চট্টগ্রাম রেঞ্জের আওতায় ১১ জেলায় অপরাধবিরোধী বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৫৪৯ জনকে আটক করা হয়েছে।

এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৮৩ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) ২৪ ঘণ্টার অভিযানের ফলাফল শনিবার (১৪ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম রেঞ্জ থেকে জানানো হয়েছে।

চট্টগ্রাম রেঞ্জের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি ৮৫ জন, আগের মামলার আসামি ১২৪ জন, পুলিশ আইনের ৩৪ ধারায় ৫০ জন এবং ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ১৩ জন রয়েছেন। এ ছাড়া ১৫১ ধারা ও অন্যান্য আইনে ৩৮ জন, গ্রেপ্তারি পরোয়ানামূলে ১৩৫ জন এবং সাজা পরোয়ানামূলে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মাদকসংক্রান্ত মামলায় গ্রেপ্তার করা হয়েছে ৬১ জনকে। তাদের মধ্যে মাদক বহনের অভিযোগে চারজন এবং মাদক সেবনের অভিযোগে ৫৭ জন রয়েছেন।

এ ছাড়া নিয়মিত ও অন্যান্য মামলায় মাদক কারবারের অভিযোগে আরও ৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে ১২২ জনকে। মাদকবিরোধী অভিযানে ১২টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১২ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের কাছ থেকে ৩ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এ ছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪১টি মামলা করা হয়েছে। অভিযানে ১১ হাজার ৩৪৬টি ইয়াবা বড়ি, ২১ কেজি ১৬০ গ্রাম গাঁজা, ৫০ বোতল স্কাফ সিরাপ, দুই বোতল বিদেশি মদ ও ১০ বোতল বিয়ার উদ্ধার করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য হিসেবে গ্রেপ্তার ৮৩ জনের মধ্যে চট্টগ্রামে ২৫, কক্সবাজারে পাঁচ, কুমিল্লায় ২১, ব্রাহ্মণবাড়িয়ায় চার, চাঁদপুরে ১০, নোয়াখালীতে তিন, ফেনীতে তিন, লক্ষ্মীপুরে নয়, খাগড়াছড়িতে দুজন এবং বান্দরবানে একজন রয়েছেন।

অন্যদিকে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৫৪৯ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৩৩৮ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ২১১ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলাভিত্তিক হিসাবে কিশোর গ্যাংয়ের সদস্য আটকের সংখ্যা সবচেয়ে বেশি কুমিল্লায়। জেলাটিতে ২২৪ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রামে ৭৬, কক্সবাজারে ৩০, ব্রাহ্মণবাড়িয়ায় ৩৮, চাঁদপুরে ২৫, নোয়াখালীতে ২০, ফেনীতে ৫২, লক্ষ্মীপুরে ৫৩, রাঙামাটিতে ১৩, খাগড়াছড়িতে ১০ এবং বান্দরবানে আটজনকে আটক করা হয়েছে।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]