• ঢাকা
  • ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১ মিনিট পূর্বে
নাসিরউদ্দিন টিটু
কেরানীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:১০ বিকাল

বুড়িগঙ্গা থেকে কোমরে ইট বাধা ও উলঙ্গ অবস্থায় দুটি মরদেহ উদ্ধার

ছবি: প্রতিকী ছবি

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: বুড়িগঙ্গা নদী থেকে কচুরিপানার সাথে ভাসমান অবস্থায় কোমরে ইট বাধা ও উলঙ্গ দুটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে এগারোটার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন শাক্তা ইউনিয়নের খাগাইল ব্যাপারী ঘাট থেকে আনুমানিক ৪০ বছর বয়সী অর্ধগলিত পুরুষের মরদেহ উদ্ধার সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠিয়েছে বরিশুর নৌ পুলিশ।

অপরদিকে দুপুরটায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কোন্ডা ইউনিয়নের দোলেশ্বর সারেং এর ডক ইয়ার্ড বরাবর মাঝ নদী থেকে সিমেন্টের বস্তার ভেতরে ইট ভরে কোমরে বাধা অবস্থায় ৩০ বছর বয়সী এক যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠিয়েছে হাসনাবাদ নৌ পুলিশ।

হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল্লাহ আল রুম্মান ও বরিশুর নৌ পুলিশ ফাঁড়ির আইসি ইন্সপেক্টর দিপু কুমার বড়ুয়া জানান, দুটি মরদেহ বেশ কয়েক দিন আগের হওয়ায় পরিচয় সনাক্তে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা যায়নি। এদের মধ্যে দোলেশ্বর থেকে উদ্ধার হওয়া যুবকের পরনে ছিল জিন্সের হাফ প্যান্ট ও কালো রঙের ফুল হাতা শার্ট এবং খাগাইল থেকে উদ্ধার হওয়া মরদেহটির গায়ে কোন কাপড় ছিল না। দুটি ঘটনায় কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]