• ঢাকা
  • ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১ মিনিট পূর্বে
মো: মিজানুর রহমান
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:১০ বিকাল

কালীগঞ্জ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ঝিনাইদহের কালীগঞ্জে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কালীগঞ্জ উপজেলা শাখা।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় কালীগঞ্জ পৌরসভার অডিটোরিয়ামে মেধা, সততা, দেশপ্রেমে গড়ি ইনসাফের বাংলাদেশ, প্রতিপাদ্যকে সামনে রেখে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ঈশা খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব। অনুষ্ঠানের শুরুতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে প্রধান অতিথি তাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও বই তুলে দেন এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর নেতা মাওলানা ওলিউর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইউসুফ আলী এবং ঝিনাইদহ জেলা ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম।

এ সময় ছাত্রশিবিরের স্থানীয় নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]