• ঢাকা
  • ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৮ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:১৫ দুপুর

বিদেশি দক্ষ কর্মীদের ভিসায় কড়াকড়ি, ট্রাম্পের আদেশের মেয়াদ বাড়ল

ছবি: প্রতিকী ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন এইচ-১বি নন-ইমিগ্র্যান্ট ভিসা আবেদনের ওপর ১ লাখ ডলারের ফি আরোপের নির্বাহী আদেশের মেয়াদ আরও এক বছর বাড়িয়েছেন। হোয়াইট হাউস শুক্রবার এ তথ্য জানিয়েছে।

এইচ-১বি ভিসার মাধ্যমে মার্কিন নিয়োগদাতারা প্রযুক্তি ও অন্যান্য বিশেষায়িত খাতে দক্ষ বিদেশি কর্মীদের কয়েক বছরের জন্য যুক্তরাষ্ট্রে কাজের সুযোগ দিতে পারেন। বিশেষ করে ভারত ও চীনের দক্ষ পেশাজীবীদের নিয়োগে এই ভিসা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 

ট্রাম্প প্রশাসন গত বছরের সেপ্টেম্বরে নতুন এইচ-১বি ভিসার ক্ষেত্রে ফি বাড়িয়ে ১ লাখ ডলার করার সিদ্ধান্ত নেয়। এর আগে এ ধরনের ভিসায় ফি সাধারণত ২ হাজার থেকে ৫ হাজার ডলারের মধ্যে ছিল। তবে নতুন ফি কার্যকর করা নিয়ে যুক্তরাষ্ট্রের আদালতে আইনি লড়াই চলছে। 

বোস্টনভিত্তিক একটি আপিল আদালত গত জুনে নিম্ন আদালতের দেওয়া সেই সিদ্ধান্ত পর্যালোচনা করছে, যেখানে ট্রাম্প প্রশাসনের আরোপ করা বাড়তি ফি অবৈধ বলে রায় দিয়ে তা আদায়ে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। একই সময়ে আরেকটি আদালত ইউএস চেম্বার অব কমার্সের করা চ্যালেঞ্জ খারিজের সিদ্ধান্ত নিয়েও পর্যালোচনা করছে। 

তবে ট্রাম্পের আগের আদেশটি যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী ভিসায় থাকা বিদেশিদের দেওয়া কিছু নতুন এইচ-১বি ভিসার ক্ষেত্রে প্রযোজ্য ছিল না। বর্তমান ভিসাধারীদের নবায়নের ক্ষেত্রেও এই বাড়তি ফি প্রযোজ্য ছিল না। 

এইচ-১বি কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে বিতর্ক রয়েছে। সমালোচকদের অভিযোগ, কিছু প্রতিষ্ঠান এই ভিসার মাধ্যমে তুলনামূলক কম বেতনে বিদেশি কর্মী নিয়োগ করে। অন্যদিকে ব্যবসায়ী সংগঠন ও বিভিন্ন কোম্পানির দাবি, দক্ষ কর্মীর ঘাটতি পূরণ এবং প্রয়োজনীয় পেশাজীবী নিয়োগে এই ভিসা গুরুত্বপূর্ণ।

১৯৯০ সালে কংগ্রেসের মাধ্যমে এইচ-১বি ভিসা কর্মসূচি চালু করা হয়। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতে এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক নীতিগত পরিবর্তন ও আবেদনকারীদের যাচাই-বাছাই কঠোর করার কারণে কিছু কোম্পানি তাদের নিয়োগ ও সম্প্রসারণ পরিকল্পনাতেও পরিবর্তন আনছে। রেস্তোরাঁ বা অন্যান্য খাতের তুলনায় প্রযুক্তি খাতেই এর প্রভাব বেশি দৃশ্যমান; গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের মতো বড় এইচ-১বি ব্যবহারকারী প্রতিষ্ঠান ভারতে তাদের কার্যক্রম বাড়ানোর উদ্যোগ নিয়েছে। 

সূত্র: রয়টার্স

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]