• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১ মিনিট পূর্বে
মো. আবদুর রউফ
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:০৬ বিকাল

মাটিরাঙ্গায় অস্ত্র, ধর্ষণ ও চাঁদাবাজিতে অভিযুক্ত ইউপিডিএফ কর্মী অস্ত্রসহ আটক

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় চাঁদাবাজি, ধর্ষণ ও অস্ত্র প্রদর্শনের অভিযোগে ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের সশস্ত্র সদস্য সবিমহন ত্রিপুরাকে (৩৮) আটক করেছে নিরাপত্তাবাহিনী।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক দেড়টার দিকে মাটিরাঙ্গা উপজেলার ধামাইপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে হাতেনাতে আটক করা হয়।

​আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, ধামাইপাড়া ও আশপাশের এলাকায় দীর্ঘ দিন ধরে চলা অপরাধমূলক কর্মকাণ্ড রোধ এবং সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে গুইমারা রিজিয়নের একটি টহল দল এই অভিযান পরিচালনা করে। অভিযানকালে সবিমহন ত্রিপুরাকে একটি দেশীয় তৈরি এলজি (অস্ত্র) এবং ৪ রাউন্ড তাজা কার্তুজসহ গ্রেপ্তার করা হয়।

​প্রাথমিক তথ্যে জানা গেছে, আটক ব্যক্তি ইউপিডিএফ (প্রসীত) দলের সশস্ত্র সদস্য হিসেবে পরিচিত। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ অস্ত্র প্রদর্শন, স্থানীয়দের ওপর নির্যাতন, ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি এবং ধর্ষণের মতো নানা অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন। তাঁর এসব অপরাধমূলক তৎপরতায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছিল।

​আটকের পর সবিমহন ত্রিপুরাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও নিরাপত্তার জন্য গুইমারা রিজিয়ন সদরে নেওয়া হয়। পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ তাঁকে মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

​মাটিরাঙ্গা থানা সূত্রে জানানো হয়েছে, আটক আসামির বিরুদ্ধে অস্ত্র, ধর্ষণ ও চাঁদাবাজির অভিযোগে মামলাসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পার্বত্য এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]