• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১৯ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৪ দুপুর

নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ.লীগ, উত্তেজনা

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের অবস্থান করা হোটেলের সামনের প্রধান সড়কে মুখোমুখি অবস্থান নিয়ে পাল্টাপাল্টি মিছিল ও স্লোগান দিয়েছেন যুক্তরাষ্ট্র বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

স্থানীয় সময় বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা তৈরি হয় এবং এ সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে দ্রুত পুলিশ মোতায়েন করা হয়।

জানা যায়, গত দুদিন ধরে প্রধানমন্ত্রী তারেক রহমানের অবস্থান করা হোটেলের সামনে অবস্থান নিয়ে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সরকারের পক্ষে নিয়মিত মিছিল ও স্লোগান দিচ্ছিলেন।

তবে বুধবার সন্ধ্যায় প্রথমবারের মতো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা রাস্তার অপর পাশে এসে বিক্ষোভ করেন।

দুই পক্ষের পাল্টাপাল্টি মিছিল ও স্লোগানে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে দ্রুত সেখানে পুলিশ মোতায়েন করা হয়। এর কিছুক্ষণ পর আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঘটনাস্থল থেকে চলে যান। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানা গেছে।

এর আগে গত রোববার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে উত্তেজনা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অর্ধশতাধিক দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দেয়ার কথা রয়েছে। সরকারপ্রধান হিসেবে জাতিসংঘে এটিই হবে তার প্রথম ভাষণ।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]