• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৫ সেকেন্ড পূর্বে
মো. রিয়াদ হোসাইন
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৫ দুপুর

সহকর্মীকে বাঁচাতে গিয়ে সৌদি আরবে প্রাণ হারালেন বাংলাদেশি প্রবাসী

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

সৌদি আরবের রিয়াদে সহকর্মীকে বাঁচাতে গিয়ে কেমিক্যাল দূষণে মো. আব্দুল্লাহ (৩০) নামের এক বাংলাদেশি প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি গাজীপুরের কালীগঞ্জ পৌর এলাকার দুর্বাটি গ্রামের সাবেক সেনাসদস্য মো. ইসমাঈল হোসেনের তৃতীয় ছেলে।

গত বৃহস্পতিবার সৌদি আরব সময় দুপুর ৩টার দিকে রিয়াদের একটি কর্মস্থলে এই দুর্ঘটনা ঘটে। তাঁর অকালমৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে এবং পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

পারিবারিক সূত্রে জানা যায়, মো. আব্দুল্লাহ দীর্ঘ সাত বছর ধরে রিয়াদের ‘আব্দুল লতিফ কোম্পানি’তে কর্মরত ছিলেন। সর্বশেষ এক মাস আগে ছুটি কাটিয়ে তিনি পুনরায় কর্মস্থলে ফিরে যান।

ঘটনার বর্ণনা দিয়ে নিহতের বড় ভাই মো. আসাদুজ্জামান জানান, কর্মস্থলে কাজ করার সময় হঠাৎ কেমিক্যাল গ্যাস ছড়িয়ে পড়লে এক সহকর্মী গুরুতর আহত হন। তাকে বাঁচাতে গিয়ে আব্দুল্লাহ নিজেও বিষাক্ত গ্যাসের কবলে পড়েন। এ সময় আব্দুল্লাহসহ আরও তিনজন বিদেশি নাগরিক ঘটনাস্থলেই মারা যান।

আব্দুল্লাহর মৃত্যুতে তাঁর পরিবারে নেমে এসেছে অপূরণীয় শূন্যতা। তাঁর পরিবারে গর্ভবতী স্ত্রী ও আড়াই বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির এমন মৃত্যুতে স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে।

বিদেশি মাটিতে সহকর্মীর জীবন বাঁচাতে গিয়ে আব্দুল্লাহর এমন আত্মত্যাগী মৃত্যুতে রিয়াদের প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে এবং সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আবেদন জানিয়েছে শোকার্ত পরিবার।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]