• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৯ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৬, ০৮:১০ রাত

আলহামদুলিল্লাহ, এখনো বেঁচে আছি; ২১ দিন পর বেঁচে থাকার খবর দিলেন রাজন

ছবি: সংগৃহীত

রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে গিয়ে প্রায় ২১ দিন ধরে নিখোঁজ ছিলেন বাংলাদেশি যুবক মো. রাজন হোসাইন। তার কোনো খোঁজ না পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ ছড়িয়ে পড়ে। অনেকে আশঙ্কা করেছিলেন, যুদ্ধক্ষেত্রে হয়তো প্রাণ হারিয়েছেন তিনি। অবশেষে ২১ দিন পর ফেসবুকে পোস্ট দিয়ে নিজের বেঁচে থাকার খবর জানিয়েছেন রাজন।

বুধবার (১১ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি প্রকাশ করে ‘রাজন অন দ্য গো’ নামে পরিচিত এই যুবক লিখেছেন, ‘শুধু বলব, আলহামদুলিল্লাহ!’

পোস্টে তিনি আরও লেখেন, যুদ্ধ কখনোই সহজ কোনো বিষয় নয়। প্রতিটি মুহূর্ত অনিশ্চয়তা ও কঠিন বাস্তবতার মধ্য দিয়ে কাটে। সবার দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে এখনো বেঁচে আছেন তিনি।

রাজনের পুরো নাম মো. রাজন হোসাইন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ‘রাজন অন দ্য গো’ নামে পরিচিত। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বাংলাদেশিদের অংশগ্রহণ, প্রাণহানি ও যুদ্ধের ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ করতেন তিনি। অর্থের প্রলোভনে পড়ে অন্য বাংলাদেশিরা যেন রাশিয়ার যুদ্ধে যোগ না দেন, সে বিষয়েও সতর্ক করতেন।

জানা গেছে, রাশিয়ার সামরিক বাহিনীর হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছিলেন রাজন। গত ১৯ অক্টোবর ফ্রন্টলাইনে যাওয়ার আগে দেশবাসীর কাছে দোয়া চেয়েছিলেন তিনি। সুস্থ থাকলে এক থেকে দুই মাসের মধ্যে দেশে ফেরার আশাও জানিয়েছিলেন। একই দিন যুদ্ধ বন্ধ ও বিশ্বশান্তির আহ্বান জানিয়ে একটি বার্তাও দেন।

তবে ১৯ অক্টোবর বেলা ১১টায় প্রকাশিত ভিডিওবার্তার পর থেকেই তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। নতুন কোনো পোস্ট, ভিডিও কিংবা নিজের সুস্থতার খবর না আসায় ক্রমেই উদ্বেগ বাড়তে থাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার অনুসারী ও শুভাকাঙ্ক্ষীরা নিরাপদে ফিরে আসার জন্য দোয়া করতে থাকেন।

অবশেষে ২১ দিন পর রাজনের ফেসবুক পোস্টে বেঁচে থাকার খবর পেয়ে স্বস্তি প্রকাশ করছেন তার অনুসারীরা। তবে তিনি বর্তমানে কোথায় আছেন, শারীরিক অবস্থা কেমন এবং কবে দেশে ফিরবেন, সে বিষয়ে পোস্টে বিস্তারিত কিছু জানাননি।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]