• ঢাকা
  • ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৩৫ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:১৫ সকাল

শরীয়তপুরে তালা ভেঙে পরিবার পরিকল্পনা কার্যালয়ে চুরি

ছবি: সংগৃহীত

শরীয়তপুরে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। কার্যালয়ের পাঁচটি তালা ভেঙে একটি ল্যাপটপ, তিনটি ট্যাব ও একটি মোবাইল ফোন নিয়ে গেছে দুর্বৃত্তরা। তবে গুরুত্বপূর্ণ কোনো নথিপত্র চুরি বা তছনছ করা হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যার মধ্যে যেকোনো সময় শরীয়তপুর পৌরসভার ধানুকা এলাকায় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে এ চুরির ঘটনা ঘটে।

জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে দাপ্তরিক কার্যক্রম শেষে কর্মকর্তা-কর্মচারীরা কার্যালয়ে তালা দিয়ে বাড়িতে চলে যান। শনিবার সন্ধ্যায় অফিস সহকারী বোরহান হাওলাদার দাপ্তরিক জরুরি কাজে কার্যালয়ে এসে মূল দরজার তালা ভাঙা দেখতে পান। পরে তিনি ভেতরে প্রবেশ করে বিভিন্ন কক্ষের জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান।

এরপর কার্যালয়ের বিভিন্ন কক্ষ ও মালামাল যাচাই করে দেখা যায়, পাঁচটি তালা ভেঙে একটি ল্যাপটপ, তিনটি ট্যাব ও একটি মোবাইল ফোন চুরি করা হয়েছে। তবে গুরুত্বপূর্ণ কোনো নথিপত্রে হাত দেওয়া হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মাসুদ মামুন বলেন, ‘শনিবার সন্ধ্যায় আমাদের অফিস সহকারী বোরহান আমাকে ফোন করে জানান, অফিসের তালা ভাঙা। পরে এসে দেখি পাঁচটি তালা ভেঙে একটি ল্যাপটপ, তিনটি ট্যাব ও একটি মোবাইল ফোন চুরি হয়েছে। তবে কোনো নথিপত্র তছনছ করা হয়নি। বিষয়টি থানায় জানানো হয়েছে। পুলিশ অভিযোগ দিতে বলেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, বিষয়টি আমরা অবগত হয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

দুই দিন কার্যালয় বন্ধ থাকার সুযোগে বৃহস্পতিবার বিকেল থেকে শনিবার সন্ধ্যার মধ্যে কোনো একসময় চুরির ঘটনা ঘটেছে বলে ধারণা করছে কর্তৃপক্ষ।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]