বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা দ্রুত ও কার্যকরভাবে সমাধানে উদ্যোগ নিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রবাসীদের ভোগান্তি কমাতে একটি বিশেষ ‘অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল’ গঠন করা হয়েছে।
মন্ত্রণালয়ের অভিজ্ঞ কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত এই সেলের মাধ্যমে প্রবাসীরা তাদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ সরাসরি ই-মেইলের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানাতে পারবেন। ই-মেইলে পাওয়া প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রবাসীদের পাঠানো আবেদন ও অভিযোগগুলো দৈনিক ও সাপ্তাহিক ভিত্তিতে মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবের কাছে সরাসরি উপস্থাপন করা হবে। এর ফলে নীতিনির্ধারণী পর্যায়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তৈরি হবে।
অফিস আদেশ অনুযায়ী, [email protected] এবং [email protected] ই-মেইল ঠিকানায় পাওয়া অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর