নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাজনৈতিক দ্বন্দ্বের জেরে স্থানীয় যুবদল ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৩ জন আহত হয়েছেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়। এক পক্ষ আরেক পক্ষের ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা এবং ভাঙচুর করে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ১০টার দিকে উপজেলার তারাব পৌরসভা ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক আরজু ভূইয়ার সঙ্গে রাজনৈতিক বিষয় নিয়ে ছাত্রলীগ নেতা রাফিন ভূইয়ার বাগ্বিতণ্ডা সৃষ্টি হয়। এক পর্যায়ে তাদের দুই পক্ষের লোকজনের মাঝে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়।
সুনামগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষনারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, ‘খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।’
রোহান/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর