• ঢাকা
  • ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১২ সেকেন্ড পূর্বে
শাহীন মাহমুদ রাসেল
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৯ রাত

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ৯ জন গ্রেপ্তার

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কক্সবাজার শহর ও আশপাশের এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। তাদের মধ্যে পাঁচজনকে ধর্তব্য অপরাধে এবং চারজনকে বিভিন্ন মামলার পরোয়ানায় গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কক্সবাজার পৌরসভা ও ইউনিয়ন এলাকায় চোর ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চালানো হয়। এ সময় পাঁচজনকে ধর্তব্য অপরাধে এবং চারজনকে আদালতের পরোয়ানামূলে গ্রেপ্তার করা হয়।

ধর্তব্য অপরাধে গ্রেপ্তার পাঁচজন হলেন, মো. হারুন (২৫), রহমত আলী (১৯), মো. মেহেদী হাসান (১৯), রুবেল প্রকাশ রিফাত (২৪) ও ইয়াছিন আরাফাত (২৩)। তাদের মধ্যে হারুনের বাড়ি কক্সবাজার পৌরসভার পশ্চিম কুতুবদিয়াপাড়া এলাকায়, রহমত আলীর বাড়ি নাজিরারটেকের ভাসাইন্যাপাড়ায়, মেহেদী হাসানের বাড়ি কুতুবদিয়াপাড়ায়, রুবেল প্রকাশ রিফাতের বাড়ি ঝিলংজা ইউনিয়নের পশ্চিম লাহারপাড়ায় এবং ইয়াছিন আরাফাতের বাড়ি বিসিক, লিংকরোড এলাকায়।

এ ছাড়া আদালতের পরোয়ানায় গ্রেপ্তার চারজন হলেন নুরুল হায়াত রাকিব, মো. আবুল কালাম সবুজ, মোহাম্মদ রফিক ওরফে আরিফুল ইসলাম এবং মো. রেজাউল করিম। তাঁদের মধ্যে নুরুল হায়াত রাকিবের বাড়ি কক্সবাজার পৌরসভার পেশকারপাড়া এলাকায়। আবুল কালাম সবুজ পূর্ব কলাতলী এলাকায় বসবাস করেন। মোহাম্মদ রফিক ওরফে আরিফুল ইসলামের বাড়ি মহেশখালীর কালারমারছড়া এলাকায় হলেও তিনি বর্তমানে কক্সবাজার শহরের সমিতিপাড়া এলাকায় বসবাস করছেন। রেজাউল করিমের বাড়ি কক্সবাজার পৌরসভার বড়বাজার এলাকায়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাদিম আলী বলেন, ‘চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]