৪৯তম বিসিএসের (বিশেষ) শিক্ষা ক্যাডারে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের পরও গেজেটে বাদ পড়া ৪৬ জনের নিয়োগের প্রজ্ঞাপন আগামী সোমবার প্রকাশ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজ দপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পিএসসি থেকে ৬৬৫ জনকে উত্তীর্ণ করা হয়েছিল। এর মধ্যে আটজন মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। ফলে ৬৫৭ জন থাকেন। রাজনৈতিক পরিচয়ের কারণে কারও সঙ্গে কোনো বৈষম্য করা হয়নি বলেও দাবি করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, নিয়োগের প্রজ্ঞাপন কয়েক ধাপে জারি করা হয়। কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা তদন্ত করা হয়।
বাদ পড়া ৪৬ জনের বিষয়ে তিনি বলেন, পিএসসির সুপারিশের পরও যারা বাদ পড়েছেন, আগামী সোমবার তাদের গেজেট প্রজ্ঞাপন আকারে জারি করা হবে।
তিনি আরও বলেন, আত্মহত্যার হুমকি দেওয়া এক ব্যক্তির নিষিদ্ধ ঘোষিত দলের সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি পাওয়া গেছে। কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে সেটিও যাচাই-বাছাই করা হয়।
সাজু/নিএ
সর্বশেষ খবর