বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় দেশব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের অংশ হিসেবে বরগুনা জেলা শিল্প কলা একাডেমি প্রাঙ্গণে শুরু হয়েছে ৫ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব।
প্রধান অতিথি হিসেবে মেলা উদ্বোধন করেন,বরগুনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব অনিমেষ বিশ্বাস,অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা কালচারাল অফিসার,জনাব তানজিলা আক্তার,অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারিক বিন আনসারী সুমন (শিক্ষক বরগুনা কালেক্টর স্কুল এন্ড কলেজ),মোঃ হাফিজুর রহমান,(সভাপতি,বরগুনা প্রেস ক্লাব),মোঃআসাদুজ্জামান (বিজয় টিভি,বরগুনা প্রতিনিধি ),তরিকুল ইসলাম (দৈনিক যুগান্তর, বরগুনা, সুজন বিনিময়,( শিক্ষক,শিল্প কলা একাডেমি বরগুনা )। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ইলেকট্রোনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মেলা চলবে আগামী ০৩ অক্টোবর থেকে ০৭ অক্টোবর ২০২৬ পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত ক্রেতা-দর্শনার্থীদের জন্য মেলার স্টল উন্মুক্ত থাকবে। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভ্রাম্যমাণ বইমেলার ইউনিট ইনচার্জ জনাব এনাম হোসেন মোড়ল। স্থানীয় পর্যায়ে মেলা আয়োজনে সহযোগিতা করছে জেলা প্রশাসন,বরগুনা ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মেলায় বই কেনায় ২৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর