• ঢাকা
  • ঢাকা, শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ২ সেকেন্ড পূর্বে
এম. সুরুজ্জামান
শেরপুর প্রতিনিধি
প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২৬, ০৮:৫৮ রাত

শেরপুরের নকলার ১৯টি পূজামণ্ডপে জিআর চাল বিতরণ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শেরপুরের নকলা উপজেলার ১৯টি পূজা মণ্ডপের জন্য জিআর (জেনারেল রিলিফ) চাল বিতরণ করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে পূজা মণ্ডপের প্রতিনিধিদের হাতে এ চাল তুলে দেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী। এ সময় উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপের দায়িত্বশীল ব্যক্তি, সিনিয়র নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

চাল বিতরণ অনুষ্ঠানে এমপি ফাহিম চৌধুরী বলেন, শারদীয় দুর্গোৎসব শুধু একটি ধর্মীয় সম্প্রদায়ের উৎসব নয়; এটি বাঙালির অসাম্প্রদায়িক চেতনা, পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতিরও প্রতীক। সবাই মিলেমিশে উৎসব উদযাপন করলে এর আনন্দ আরও বহুগুণ বেড়ে যায়।

তিনি বলেন, সবার সম্মিলিত অংশগ্রহণে এবারের শারদীয় দুর্গোৎসব আনন্দ, সৌহার্দ্য ও সম্প্রীতির মহামিলনে পরিণত হবে—এটাই প্রত্যাশা। উৎসবকে ঘিরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সে জন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে পূজা মণ্ডপের প্রতিনিধিরাও শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]