• ঢাকা
  • ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ৪ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২৬, ০৭:০২ বিকাল
রাজধানী

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৭৫১ মামলা, ডাম্পিং ৭৩৭ গাড়ি

ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে অভিযান চালিয়ে ২ হাজার ৭৫১টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় ৭৩৭টি গাড়ি ডাম্পিং এবং ৪১৫টি গাড়ি রেকার করা হয়েছে।

রবিবার (৪ অক্টোবর) দিনব্যাপী রাজধানীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, ট্রাফিক-রমনা বিভাগে ৫টি বাস, ৬টি কাভার্ড ভ্যান, ১৯টি সিএনজি ও ৫০টি মোটরসাইকেলসহ মোট ১৩৮টি মামলা করা হয়েছে।

ট্রাফিক-লালবাগ বিভাগে ১২টি বাস, ১২টি ট্রাক, ১টি কাভার্ড ভ্যান, ১৪টি সিএনজি ও ৭৩টি মোটরসাইকেলসহ ১৪৯টি মামলা করা হয়।

ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৯টি বাস, ২টি ট্রাক ও ২৭টি কাভার্ড ভ্যানসহ মোট ৪৪৩টি মামলা হয়েছে।

ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩৭টি বাস, ৩২টি ট্রাক, ২৮টি কাভার্ড ভ্যান, ৬টি সিএনজি ও ১৪২টি মোটরসাইকেলসহ ৩৮৪টি মামলা করা হয়।

এ ছাড়া ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১০টি বাস, ৭টি কাভার্ড ভ্যান, ২৭টি সিএনজি ও ৭৭টি মোটরসাইকেলসহ ১৭৯টি মামলা এবং ট্রাফিক-মিরপুর বিভাগে ১৪টি বাস, ১৪টি ট্রাক, ২৮টি কাভার্ড ভ্যান, ৩৩টি সিএনজি ও ১১৩টি মোটরসাইকেলসহ ২৬৭টি মামলা করা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ২০টি বাস, ১৪টি ট্রাক, ১১টি কাভার্ড ভ্যান, ৪২টি সিএনজি ও ১৩৬টি মোটরসাইকেলসহ মোট ৩৫৭টি মামলা করা হয়।

অভিযানে সবচেয়ে বেশি মামলা হয়েছে ট্রাফিক-গুলশান বিভাগে। এ বিভাগে ৬৬টি বাস, ১৫টি ট্রাক, ৪৫টি কাভার্ড ভ্যান, ৯৮টি সিএনজি ও ২৬৯টি মোটরসাইকেলসহ মোট ৮৩৪টি মামলা করা হয়েছে।

এ ছাড়া আইন লঙ্ঘনের দায়ে ৭৩৭টি গাড়ি ডাম্পিং করা হয় এবং ৪১৫টি গাড়ি রেকার করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, রাজধানীর ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখা এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]