• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ৫ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / বিনোদন / বিস্তারিত
বিনোদন ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২৬, ১১:৩০ দুপুর

প্রীতম-শেহতাজের বিচ্ছেদ হতেই ‘চিল মুডে’ সাফা, জানা গেল কারণ

ছবি: সংগৃহীত

শোবিজ অঙ্গনের তারকাদের বিয়ে, বিচ্ছেদ কিংবা ব্যক্তিগত জীবনের নানা বিষয় নিয়ে আলোচনা-সমালোচনা নতুন কিছু নয়। সময়ের সঙ্গে তারকাদের জীবনের বিভিন্ন ঘটনা নিয়ে তৈরি হয় নানা চর্চা। কখনো কখনো এসব ঘটনা পরিণত হয় নেটদুনিয়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে। এবার তেমনই আলোচনায় রয়েছেন সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান এবং মডেল-অভিনেত্রী ও সংগীতশিল্পী শেহতাজ।

সম্প্রতি এই জুটির বিচ্ছেদের ঘোষণা ঘিরে যখন শোবিজ অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চলছে, ঠিক তখনই ভিন্ন কারণে আলোচনায় এসেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। তবে কোনো বিতর্কিত মন্তব্য বা কর্মকাণ্ডের কারণে নয়, বরং তার একটি ‘চিল মুডের’ ছবি ঘিরেই তৈরি হয়েছে নেটিজেনদের কৌতূহল।

সাফা কবিরের সমসাময়িক অনেক তারকাই এরই মধ্যে বিয়ে করে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। কেউ বিয়ের পর সন্তান, কেউ সংসারজীবনের নানা বিষয় নিয়ে আলোচনায় এসেছেন। আবার কারও জীবনে এসেছে বিচ্ছেদও। তবে এখনো বিয়ের বন্ধনে আবদ্ধ হননি সাফা কবির।

প্রীতম হাসান ও শেহতাজের বিয়ের সময়ও সাফা কবিরকে দেখা গিয়েছিল। সময়ের পরিক্রমায় সেই দাম্পত্যজীবনের ইতি টেনেছেন প্রীতম-শেহতাজ। তাদের বিচ্ছেদের ঘোষণা আসার পরদিনই নতুন করে আলোচনায় আসেন সাফা। নেটিজেনদের একাংশ অবশ্য মজা করেই সাফার বর্তমান জীবনযাপনের সঙ্গে প্রীতম-শেহতাজের বিচ্ছেদের বিষয়টি মিলিয়ে দেখছেন।

ইন্ডাস্ট্রির অনেক সহকর্মী যখন বিয়ে করছেন, সংসারজীবন নিয়ে ব্যস্ত হচ্ছেন কিংবা কেউ কেউ বিচ্ছেদের মধ্য দিয়ে যাচ্ছেন, তখন নিজের মতো করেই সময় কাটাচ্ছেন সাফা কবির।

সোমবার (৫ অক্টোবর) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন এই অভিনেত্রী। ছবিতে তাকে বেগুনি রঙের সোফায় বাথরোব পরে আয়েশ করে বসে থাকতে দেখা যায়। মুখে শিট ফেসিয়াল মাস্ক, চোখে কালো সানগ্লাস এবং হাতে ছিল জুসের গ্লাস। সামনে রাখা ছিল ক্লাব স্যান্ডউইচ, ফ্রেঞ্চ ফ্রাই ও ডিপিং সস।

ছবির পেছনে থাকা নান্দনিক ফ্লোর ল্যাম্প ও প্যানোরামিক আর্টওয়ার্ক পুরো পরিবেশকে করে তুলেছে বিলাসী ও স্বস্তিদায়ক। ছবির সঙ্গে বেকি জি, বেনি ব্লাঙ্কো ও সেলেনা গোমেজের গান ‘Te Olvido (La La)’ যুক্ত করেছেন সাফা।

সব মিলিয়ে নিজের নির্ভার সময় কাটানোর একটি মুহূর্তই ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন এই অভিনেত্রী। তবে প্রীতম-শেহতাজের বিচ্ছেদের আলোচনা চলার মধ্যেই সাফার এমন পোস্ট ঘিরে নেটদুনিয়ায় শুরু হয়েছে নানা মন্তব্য।

কেউ তার ছবিটিকে নিছকই বিনোদন হিসেবে দেখছেন, আবার কেউ চলমান বিয়ে-বিচ্ছেদের প্রসঙ্গের সঙ্গে মিলিয়ে মজা করছেন। তবে সাফা কবিরের এই পোস্টের পেছনে বিশেষ কোনো কারণ রয়েছে কি না, সে বিষয়ে অভিনেত্রী নিজে এখনো কোনো মন্তব্য করেননি।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]