• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ৯ সেকেন্ড পূর্বে
আবদুল কাদির
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২৬, ০৪:১৪ দুপুর

সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা: ইয়াসের খান

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ময়মনসিংহে বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সর্বজনীন পেনশন ব্যবস্থা শুধু অবসরকালীন আর্থিক সুবিধা নয়, মানুষের ভবিষ্যৎ নিরাপদ করার একটি দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা। মঙ্গলবার সকালে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে ‘ময়মনসিংহ বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা ২০২৬’-এর মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইয়াসের খান চৌধুরী বলেন, কর্মক্ষম থাকা অবস্থায় একজন নাগরিক নিয়মিত অবদান রাখবেন এবং জীবনের পরবর্তী সময়ে সেই সঞ্চয়ের ভিত্তিতে আর্থিক সহায়তা পাবেন। এটি একটি সুদূরপ্রসারী ও পরিকল্পিত সামাজিক বিনিয়োগ। তিনি বলেন, বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোয় অধিকাংশ চাকরিজীবী ও বিভিন্ন পেশার মানুষের কর্মজীবন শেষে পেনশনসহ ভবিষ্যৎ নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা নেই। বেসরকারি প্রতিষ্ঠানের কিছু ক্ষেত্রে কর্মী ও প্রতিষ্ঠান যৌথভাবে পেনশনে অংশ নিলেও রাষ্ট্রীয়ভাবে সর্বজনীন পেনশন একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা।

প্রতিমন্ত্রী বলেন, সর্বজনীন পেনশন ব্যবস্থায় চারটি স্কিম রয়েছে—প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা। সংশ্লিষ্ট ব্যক্তির যোগ্যতা অনুযায়ী এসব স্কিমের যেকোনো একটিতে যুক্ত হওয়া যায়। এর মাধ্যমে শুধু নিজের নয়, পরিবারের ভবিষ্যৎও নিরাপদ করার সুযোগ রয়েছে। তিনি সবাইকে নিজেদের পরিবার-পরিজন ও সহকর্মীদের সর্বজনীন পেনশন ব্যবস্থার আওতায় আনার আহ্বান জানান। নিজের ও পরিবারের নিরাপদ ভবিষ্যতের জন্য এ ব্যবস্থায় যুক্ত হওয়া জরুরি বলেও উল্লেখ করেন তিনি।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আজাদ জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, অর্থ বিভাগের যুগ্মসচিব শরীফ মোহাম্মদ নজরুল ইসলাম এবং বাংলাদেশ ব্যাংকের ময়মনসিংহ শাখার নির্বাহী পরিচালক আরিফুজ্জামান। মূল আলোচক ছিলেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামান।

অনুষ্ঠানে ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত পুলিশ সুপার, বিভাগীয় কমিশনারের কার্যালয়সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ব্যাংক ও জাতীয় পেনশন স্কিমের কর্মকর্তারা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এর আগে ময়মনসিংহ বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা উপলক্ষে বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউস মাঠে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]