রাজধানীর মিরপুরে বিডি২৪লাইভের সাবেক সহকর্মী ও বর্তমানে দৈনিক আগামীর সময়ের সাংবাদিক মো. ইমদাদুল হক মিলনের বাসায় চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) ভোরে পশ্চিম কাজীপাড়া এলাকার ভাড়া বাসা থেকে ল্যাপটপ, মোবাইল ফোন, মানিব্যাগ ও ব্যাংক কার্ড চুরি করে নিয়ে যায় দুর্বৃত্ত।
এ ঘটনায় মঙ্গলবার সকালে মিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন।
জিডিতে তিনি উল্লেখ করেন, ভোর সাড়ে ৪টার দিকে অজ্ঞাত ব্যক্তি বাসার জানালা দিয়ে লাঠি ঢুকিয়ে একটি ল্যাপটপ, মোবাইল ফোন, মানিব্যাগ ও দুটি ব্যাংক কার্ড চুরি করে নিয়ে যায়।
ঘটনার তদন্ত এবং চুরি হওয়া মালামাল উদ্ধারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন তিনি।
এ বিষয়ে মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. খালিদুল আশিক জানান, জিডিটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর