আলহাজ্ব হোসনে আরা মঞ্জুর ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে মঙ্গলবার (৬ অক্টোবর) নিজ বাসভবন মিলনায়তনে চট্টগ্রাম নগরীর ১০ নং উত্তর কাট্টলী ওয়ার্ডের সনাতন ধর্মের নারী-পুরুষদের মাঝে আসন্ন দুর্গোৎসব উপলক্ষে নতুন বস্ত্র প্রদান করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম।
অনুষ্ঠানে ১০ নং উত্তর কাট্টলী ওয়ার্ড বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক আব্বাস রশিদ, আকবর শাহ থানা বিএনপি'র সহ সভাপতি আইয়ুব খান, ১০নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদুল আলম, যুগ্ম আহ্বায়ক শফিকুল আলম, সনাতন ধর্মীয় নেতা ইঞ্জিনিয়ার তরুণ তপন দত্ত, ইঞ্জিনিয়ার কৃষ্ণ আচার্য, সবিতা বিশ্বাস, সুভাষচন্দ্র দে, আশিস দাস, রবি শংকর, দিলীপ দত্ত, বেবি নন্দী, দীপ্তি রক্ষিত ও রতন দাস সহ অন্যরা বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আলোচনা করেন।
এই অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম বলেন, বাংলাদেশ সকল নাগরিকের সম অধিকার নিশ্চিতে অঙ্গীকারাবদ্ধ। তিনি বলেন, দলমত নির্বিশেষে সকল মানুষ এক আল্লাহর সৃষ্টি। সনাতন ধর্মীয় সম্প্রদায়ের প্রধান উৎসব দুর্গোৎসব যাতে আনন্দের সাথে উদযাপন করতে পারে, সকলে নতুন কাপড় পরিধান করতে পারে, সেই কারণেই তাদেরকে নতুন বস্ত্র প্রদান করা হলো। উৎসব পালনের সহযোগিতার অংশ হিসেবে বস্ত্র দান করা হলো। আলোচনা শেষে সাবেক মেয়র আলহাজ্ব মোঃ মনজুর আলম সনাতন ধর্মের নারী-পুরুষ সকলের হাতে নতুন বস্ত্র তুলে দেন। বস্ত্রগুলো দুর্গোৎসব উপলক্ষে উপহার স্বরূপ প্রদান করা হয়েছে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর