• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ৬ মিনিট পূর্বে
এম. সুরুজ্জামান
শেরপুর প্রতিনিধি
প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২৬, ০৫:০৬ বিকাল

শেরপুরের এক প্রবাসী মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

মালয়েশিয়ায় সাইফুল ইসলাম নামে এক বাংলাদেশি প্রবাসী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে কর্মস্থলে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি নিহত হন।

নিহত সাইফুল ইসলাম শেরপুর সদর উপজেলার ফটিয়ামারী পুরাতনপাড়া (পাগলবাড়ি) এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার আব্দুর রহিমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে সাইফুল ইসলাম মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন। পথিমধ্যে তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

প্রবাসী সাইফুল ইসলামের মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে স্বজন ও প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। পরিবারে চলছে শোকের মাতম। নিহতের স্বজনরা তার মরদেহ দ্রুত দেশে আনার জন্য সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেছেন।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]