• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ৯ সেকেন্ড পূর্বে
হাবিবুর রহমান
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২৬, ০৯:১৫ রাত

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় কলেজ ছাত্রের মৃত্যু

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় জিহাদুল ইসলাম (৩৫) নামে কলেজ ছাত্রের মৃত্যু হয়। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে জেলার দক্ষিণ উপজেলার রতনপুরে মোটরসাইকেল নিয়ে অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

জিহাদুল ইসলাম ছোট শরীফপুর ডিগ্রি কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। পাশাপাশি হেকেম লিমিটেড কোম্পানির লালমাই উপজেলার এরিয়া ফিল্ড অফিসারের দায়িত্বে কর্মরত ছিলেন। স্থানীয় বাসিন্দারা জানান, রতনপুরের চানগাঁও এলাকার এ রেলক্রসিংয়ে দীর্ঘদিন ধরে কোনো গেটম্যান বা নিরাপত্তাব্যবস্থা নেই। ফলে প্রতিদিন ঝুঁকি নিয়ে পথচারী, মোটরসাইকেল ও বিভিন্ন যানবাহন রেললাইন পারাপার করে। মঙ্গলবার দুপুরে জিহাদুল ইসলাম মোটরসাইকেল নিয়ে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপপরিদর্শক) সোহেল মোল্লা জানান, সেখানে গেটম্যান নেই এবং কোন সতর্কতার সুরক্ষাবলিত কিছু না থাকাতেই এ ঘটনা ঘটেছে।

কুমিল্লা স্টেশন মাস্টার শেখ আনোয়ার হোসাইন জানান, এখানে নিজ দায়িত্ব পারাপার হতে হয়। আমাদের কোন দায়িত্বরত লোকবল সেখানে নেই। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলব।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]