• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ৫০ সেকেন্ড পূর্বে
মোঃ রবিন খান
নাটোর প্রতিনিধি
প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২৬, ০৮:৫০ সকাল

নাটোরে জার্মান পর্যটকের ল্যাপটপ-ক্যামেরা চুরি, ফিরে পেতে থানায় জিডি

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

নাটোর রেলস্টেশনে এক জার্মান পর্যটকের ল্যাপটপ, ক্যামেরা ও গুরুত্বপূর্ণ জিনিসপত্র খোয়া গেছে। স্টেশনের বিশ্রামকক্ষ থেকে তাঁর ব্যাগটি চুরি হয়েছে, যেখানে ল্যাপটপসহ অন্য জিনিসপত্র ছিল।

বুধবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে নাটোর রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

ওই ঘটনায় ভুক্তভোগী পর্যটক ক্রিল ল্যান্ডার নাটোর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জিডি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি মনছুর রহমান বলেন, সন্ধ্যার দিকে ওই বিদেশি পর্যটক থানায় আসেন। নাটোর রেলস্টেশনের বিশ্রামাগার থেকে তাঁর জিনিসপত্র ও ব্যাগ চুরি হয়েছে। ঘটনাস্থল রেলওয়ে পুলিশের এখতিয়ারভুক্ত। ভুক্তভোগীকে রেলওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছেন তাঁরা।

ক্রিল ল্যান্ডার রাতে সদর থানায় এসে সাংবাদিকদের জানান, তিনি বুধবার সকাল থেকে বগুড়ার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে সান্তাহার থেকে ট্রেনে করে রওনা হন। তিনি দর্শনা রেলস্টেশনে যাচ্ছিলেন। কিন্তু ভুল করে নাটোর রেলস্টেশনে নেমে পড়েন। পরে স্টেশনের প্রথম শ্রেণির বিশ্রামাগারে অপেক্ষা করছিলেন। সেখানে এক যুবকের সঙ্গে তাঁর পরিচয় হয়। একপর্যায়ে কৌশলে ওই যুবক তাঁর যাবতীয় মালামালসহ ব্যাগ নিয়ে উধাও হয়ে যান বলে তিনি ধারণা করছেন। রেলস্টেশনের কর্মকর্তাদের পরামর্শে তিনি নাটোর সদর থানায় আসেন।

রাত সাড়ে ৮টার দিকে ক্রিল ল্যান্ডার নাটোর থেকে রাজশাহীর উদ্দেশে রওনা হন। নাটোর সদর থানার ওসি মনসুর রহমান আরোও বলেন, তিনি রাজশাহীতে রেলওয়ে পশ্চিমাঞ্চলের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। ওই পর্যটককে রাজশাহীতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তাঁর ইলেকট্রনিক ডিভাইসের অবস্থান শনাক্ত করা গেলে সব জিনিসপত্র উদ্ধার করা সম্ভব হবে।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]