ভারতের খ্যাতিমান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা নানা পাটেকর মারা গেছেন। গোয়ার নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
হাসপাতাল সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার ভোর ৫টা ২০ মিনিটে নানা পাটেকরকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা প্রায় ৪৫ মিনিট ধরে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নানা পাটেকর দীর্ঘ অভিনয়জীবনে দর্শকদের উপহার দিয়েছেন বহু জনপ্রিয় সিনেমা। ‘নটসম্রাট’, ‘ওয়াজুদ’, ‘পরিন্দা’, ‘আব তক ছাপ্পান’ ও ‘যশোবন্ত’-এর মতো সিনেমায় অভিনয় করে তিনি ব্যাপক খ্যাতি অর্জন করেন।
১৯৭৮ সালে ‘গমন’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। এরপর ‘শক্তি: দ্য পাওয়ার’ (২০০২), ‘আব তক ছাপ্পান’ (২০০৪), ‘অপহরণ’ (২০০৫) ও ‘ট্যাক্সি নম্বর ৯২১১’ (২০০৬) সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন তিনি।
কমেডি ঘরানার ‘ওয়েলকাম’ (২০০৭) সিনেমায় উদয় শেঠি চরিত্রে অভিনয় করে নতুন প্রজন্মের দর্শকদের কাছেও ব্যাপক জনপ্রিয়তা পান নানা পাটেকর। পরবর্তী সময়ে ‘ওয়েলকাম ব্যাক’সহ বিভিন্ন সিনেমায় অভিনয় করেন তিনি। ‘হাউসফুল ৫’-এও পার্শ্ব চরিত্রে দেখা গেছে তাকে।
২০১০ সালের রাজনৈতিক থ্রিলার ‘রাজনীতি’ সিনেমায় অভিনয়ের জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে পঞ্চমবারের মতো মনোনয়ন পান তিনি। ২০১৬ সালে মারাঠি সিনেমা ‘নটসম্রাট’-এ অভিনয়ের জন্য ফিল্মফেয়ারে সেরা অভিনেতার পুরস্কার অর্জন করেন।
অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র নির্মাণ ও প্লেব্যাক শিল্পী হিসেবেও পরিচিতি ছিল নানা পাটেকরের। ‘যশোবন্ত’ (১৯৯৭), ‘ওয়াজুদ’ (১৯৯৮) ও ‘আঁচ’ (২০০৩) সিনেমায় প্লেব্যাক শিল্পী হিসেবেও কাজ করেন তিনি।
সাজু/নিএ
সর্বশেষ খবর