বাংলাদেশে ভ্রমণে এসে ব্যাগ চুরির শিকার হয়েছেন ১৮ বছর বয়সী জার্মান পর্যটক ক্রিল লেন্ডার উইবার। ট্রেনের কামরায় পরিচয় হওয়া এক ব্যক্তির কাছেই ব্যাগ রেখে এটিএম বুথে যাওয়ার পর ফিরে এসে সেটি আর পাননি তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, নাটোর রেলস্টেশনে ওই ব্যক্তির সঙ্গে ক্রিলের পরিচয় হয়। পরে তিনি ট্রেনের কামরায় ব্যাগ রেখে এটিএম বুথে যান। ফিরে এসে দেখেন, ব্যাগটি নেই। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পুলিশ জানতে পারে, পরিচিত হওয়া ওই ব্যক্তি ব্যাগ নিয়ে একতা এক্সপ্রেসে করে চলে যান।
ক্রিলের হারানো ব্যাগে ম্যাকবুক, ক্যামেরাসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিগত সামগ্রী ছিল। ঘটনার পর ব্যাগ উদ্ধারে পুলিশ তৎপরতা শুরু করলেও এখনো সেটি উদ্ধার হয়নি।
পুলিশ জানিয়েছে, ক্রিলের ম্যাকবুকের সর্বশেষ অবস্থান রাজশাহীতে শনাক্ত হয়েছে। সেই সূত্র ধরে ব্যাগ উদ্ধারে অভিযান চলছে।
এর আগে বাংলাদেশের ঐতিহাসিক স্থাপনা ঘুরে দেখতে জার্মানি থেকে নাটোরে এসেছিলেন ক্রিল। রেলস্টেশনের ওয়েটিং রুমে তিনি ওই ব্যক্তির সঙ্গে পরিচিত হন। ক্রিলের ভাষ্য অনুযায়ী, হলুদ কটি পরা ওই ব্যক্তি নিজেকে রেলের স্টাফ হিসেবে পরিচয় দিয়ে তার সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করেন। পরে টিকিট কাটতে যাওয়ার সময় সরল বিশ্বাসে তার কাছে ব্যাগ রেখে যান ক্রিল। ফিরে এসে দেখেন, ব্যাগসহ ওই ব্যক্তি সেখানে নেই।
এদিকে, নিরাপত্তার কারণে ক্রিলকে রাতে নাটোর থেকে রাজশাহীতে পাঠানো হয়েছে। স্থানীয় সাংবাদিকরা গভীর রাত পর্যন্ত তার সঙ্গে নাটোর থানায় ছিলেন। তাদের একজন জানান, নাটোরে ভালো মানের হোটেল না থাকায় নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে তাকে রাজশাহীতে পাঠানো হয়।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর পর্যন্ত তার ব্যাগের সন্ধান পাওয়া যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
অপরাধ এর সর্বশেষ খবর