নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন,আগামী সোমবার আমাদের কমিশন মিটিং আছে। তারপর আমরা চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা করে দিব।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
ইউনিয়ন পরিষদের নির্বাচন কবে জানতে চাইলে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, আজকে একটা প্রজ্ঞাপন অলরেডি করা হয়েছে। আগামী সোমবার আমাদের কমিশন মিটিং আছে। তারপর আমরা চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা করে দিব।
তিনি বলেন, সোমবারে কমিশন মিটিং এ আমরা দিনক্ষণ চূড়ান্ত করে জানিয়ে দিব ইউনিয়ন পরিষদ নির্বাচনের কয় স্লটে, কবে, কবে হবে সব দিন জানিয়ে দিব তফসিল আমরা ঘোষণা করবো না। তফসুল ঘোষণা করবেন জেলা নির্বাচন কর্মকর্তারা। আমরা স্লটগুলো বলে দিব যে কোন কোন স্লটে নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, আপনাদেরকে বলতে পারি আমরা প্রথমে যেমনটা বলেছিলাম আমরা একদম শুরুর ব্রিফিং এ যেটা বলেছিলাম আশা করি সেই সময়ের মধ্যেই আমাদের সব স্লট শেষ হয়ে যাবে। সোমবার পর্যন্ত আমরা ওয়েট করি।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর